১০০+ শুভ ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা, ক্যাপশন ও স্ট্যাটাস

ভাইফোঁটার শুভেচ্ছা

শুভ ভাইফোঁটার শুভেচ্ছা। দীপাবলি শেষ মানেই তো ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। আর দীপাবলির প্রথম দিন থেকে সমস্ত ভাই বোনেরা ভ্রাতৃদ্বিতীয়া প্ল্যানিং শুরু করে দেয়। এই উৎসবটি ভাই এবং বোনেদের মধ্যে একটি অনিন্দ্য সুন্দর সম্পর্ক ঘিরে পালন করা হয়। দীপাবলির শেষ দিনে ভাইফোঁটা পালন করা হয়। ভাইফোঁটার শুভেচ্ছা থেকে শুরু করে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া এবং মিষ্টি, উপহারকে ঘিরে শেষ হয় এই ভ্রাতৃদ্বিতীয়ার রীতি।

আরও পড়ুন । শুভ দীপাবলির শুভেচ্ছা ও ক্যাপশন

ভাইফোঁটার শুভেচ্ছা

ভাইফোঁটার দিনে বোনেরা তাদের ভাইয়ের মঙ্গলের জন্য তো ফোঁটা দেয়। তবে আজকাল শুভেচ্ছা দেওয়া তো একটা ট্রেন্ড। তাই একটি মিষ্টি ভাইফোঁটার শুভেচ্ছার মাধ্যমে আপনি আপনার ভাইয়ের কাছে নিজের মনের কথা প্রকাশ করতে পারেন। আমাদের আজকের নিবন্ধে বোনেদের জন্য তাদের ভাইকে ভাইফোঁটায় শুভেচ্ছা জানানোর জন্য সুন্দর মিষ্টি শুভেচ্ছা দেওয়া হল।

আরও পড়ুন । ধনতেরাস কি, সোনা কেনার কারণ, পূজাবিধি

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা (Bhaiphota wishes) 

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ১

তুমি আমার প্রথম বন্ধু এবং চিরকালের রক্ষক। তোমাকে সবসময় ভালোবাসি। শুভ ভাইফোঁটা দাদা!

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ২

ভাই তুই এমন একজন যাকে ভাই হিসাবে পেয়ে আমি গর্বিত। তোর আর আমার এই মিষ্টি সম্পর্কের বন্ধন যেন অটুট থাকে। আজকের দিনে আমার তরফ থেকে তোর ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল। অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ। শুভ ভাইফোঁটা।

ভাইফোঁটার শুভেচ্ছা

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ৩

এই ভ্রাতৃদ্বিতীয়ায় তোমার দীর্ঘজীবন এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি। আজকের এই দিনে শুভ ভাইফোঁটার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আমার মিষ্টি দাদাকে।

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ৪

তুমি শুধু আমার ভাই নও, তুমি আমার শক্তি। শুভ ভ্রাতৃদ্বিতীয়া!

আরও পড়ুন । শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা 2025

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ৫

তোমার জীবন সাফল্যে ভরে উঠুক এবং তোমার পথ আলোয় ভরে উঠুক। প্রিয় ভাই, শুভ ভ্রাতৃদ্বিতীয়া 2025!

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ৬

ডিয়ার দাদাভাই তুমি আমার জীবনে সবচেয়ে সেরা উপহার যা ঈশ্বর আমাকে পাঠিয়েছেন। আজকের এই দিনে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমার সুস্থ জীবন এবং দীর্ঘায়ুর জন্য। খুব ভালো থেকো। শুভ ভাইফোঁটা দাদা।

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ৭

এই ভাইফোঁটার শুভ দিনটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের দুইজনের ভালোবাসা এবং লড়াইয়ের সেই মধুর দিনগুলো। হয়তো আমরা সেই দিনগুলি আর কোনদিন ফিরে পাব না তবে তুমি আমার হৃদয়ে সবসময় থাকবে। শুভ ভ্রাতৃদ্বিতীয়া।

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ৮

শুভ ভাইফোঁটা দাদা। সবসময় আমাকে সাপোর্ট করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আশা করি তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক এবং জীবনে সব চাওয়া পাওয়া সার্থক হোক। আজকের এই মিষ্টি দিনে তোমাকে এই ছোট বোনের তরফ থেকে অনেক ভালোবাসা রইল।

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ৯

ভ্রাতৃদ্বিতীয়া হল ভাইয়ের মঙ্গল কামনায় বোনের প্রার্থনার উৎসব এবং ভাইয়ের বোনকে সুরক্ষিত রাখার উৎসব। আশা করব এই ভ্রাতৃদ্বিতীয়া আমরা আরও বেশি ভালোবাসা এবং সুরক্ষার সঙ্গে পালন করব। শুভ ভ্রাতৃদ্বিতীয়া।

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ১০

সবসময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। তোমার বোন হতে পেরে আমি গর্বিত। শুভ ভাইফোঁটা দাদাভাই।

আরও পড়ুন । বেস্ট 70 টি দূর্গা পূজার শুভেচ্ছা বার্তা 2025


শুভ ভাইফোঁটার ম্যাসেজ, এসএমএস 2020 

শুভ ভাইফোঁটার ম্যাসেজ (Bhaiphota Message) 

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ১

তুমি আমার সুপারহিরো এবং আমার চিরকালের সাপোর্ট সিস্টেম। শুভ ভাইফোঁটা!

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ২

তুমি শুধু আমার বোন নও, আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু। শুভ ভ্রাতৃদ্বিতীয়া!

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ৩

হোলি যেমন রঙের উৎসব। দীপাবলি তেমন আলোর উৎসব। ঠিক তেমনি ভ্রাতৃদ্বিতীয়া আমাদের ভাইবোনের বন্ধন শক্তিশালী করার উৎসব। শুভ ভাইফোঁটা!

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ৪

ভ্রাতৃদ্বিতীয়ার শুভ ক্ষণে , আপনাদের সকলের জন্য শুভকামনা , আপনাদের জীবনে সর্বদা সুখ , শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকুক ! ভাইফোঁটার শুভেচ্ছা!

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ৫

বোন ভাইয়ের ভালোবাসা চায় , দামি উপহার নয়!  আমার ভাই যেন অপরিসীম সুখ পায় … শুভ ভাইফোঁটা!

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ৬

প্রিয় ভাই, তুমি আমার শৈশবের স্মৃতির সাথী… তুমি আমার প্রতিটি সুখের উৎস… তুমি আমার প্রতিটি কষ্টের সাথী… কারণ তুমি পৃথিবীর সবচেয়ে প্রিয় ভাই… শুভ ভ্রাতৃদ্বিতীয়া!

আরও পড়ুন । সেরা 50 টি বড়দিনের শুভেচ্ছা


শুভ ভাইফোঁটার এসএমএস

শুভ ভাইফোঁটার এসএমএস (Bhaiphota SMS) 

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ১

তোমার দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। শুভ ভাইফোঁটা।

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ২

আমি ঈশ্বরের কাছে সত্যিই কৃতজ্ঞ যে তোমার মতো একজন দাদা তিনি আমার জীবনে উপহার দিয়েছেন। আমার দেখা পৃথিবীর সেরা দাদা তুমি। এইভাবে সুখে এবং দুঃখে সারাজীবন আমার পাশে থেকো। ভ্রাতৃদ্বিতীয়া অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম রইল!

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ৩

আমাকে সর্বদা নিরাপদ রাখার জন্য ও আশীর্বাদ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ ভাই। শুভ ভাইফোঁটার শুভেচ্ছা ও ভালোবাসা!

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ৪

এই উৎসব আমাদের বন্ধনকে আগের চেয়ে আরও শক্তিশালী করুক এবং আনন্দ ও সমৃদ্ধি বর্ষণ করুক। শুভ ভাইফোঁটা ভাই!

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ৫

ভাইফোঁটা এমন একটি দিন যেখানে একজন বোন তার ভাইয়ের দীর্ঘজীবনের জন্য প্রার্থনা করে। ভ্রাতৃদ্বিতীয়া মানে ভাইবোনের মিষ্টি সম্পর্কের উদযাপন করার দিন। চলো আরও একবছর আমরা এই দিনটি খুব আনন্দে কাটাই। শুভ ভাইফোঁটা!

ভাইফোঁটার শুভেচ্ছা বার্তা ৬

এই ভাইফোঁটা তোমার জীবন খুশি এবং অন্তহীন আনন্দ উপহার দিক। শুভ ভ্রাতৃদ্বিতীয়া!

আরও পড়ুন । সুপ্রভাত শুভেচ্ছা বার্তা । ম্যাসেজ । এসএমএস | কোটস


শুভ ভাইফোঁটার কোটস

শুভ ভাইফোঁটার কোটস (Bhaiphota Quotes) 

কোটস ১

ভাইবোন একই পিতামাতার সন্তান, যাদের প্রত্যেকে একত্রিত না হওয়া পর্যন্ত একেবারে স্বাভাবিক। – স্যাম লেভেনসন 

কোটস ২

“আপনার ভাইবোনদের সাথে ভালো থাকুন, তারা আপনার অতীতের সেরা লিঙ্ক এবং ভবিষ্যতে আপনার সাথে সম্ভবত থাকার সম্ভাবনা রয়েছে। – বজলুর রহমান

কোটস ৩

একজন ভাই প্রকৃতির দেওয়া বন্ধু। – জিন ব্যাপটিস্ট লেগউভ

কোটস ৪

ভাইয়ের প্রতি ভালবাসার মতো আর কোনও ভালোবাসা নেই। ভাইয়ের কাছ থেকে পাওয়া ভালোবাসার মতো আর কোনও ভালোবাসা নেই। – অজানা 

কোটস ৫

একজন ভাই শৈশবের স্মৃতি এবং বড় স্বপ্নগুলি ভাগ করে নেন। – অজানা 

কোটস ৬

একজন ভাই হৃদয়ের উপহার, আত্মার বন্ধু। – অজানা 

কোটস ৭

ভাইরা শুরুতে খেলার সাথী এবং জীবনের সেরা বন্ধু। – অজানা 

কোটস ৮

ভাই – এমন একজন ব্যক্তি যাকে আপনার প্রয়োজন হয়। আপনি পড়ে গেলে সে তুলে দেয় আবার লড়াইও করে। একটি ভাই সবসময় একটি বন্ধু হয়। – অজানা 

কোটস ৯

ভাই এমন একজন যে আপনার মুখের হাসির কারণ। – অজানা 

কোটস ১০ 

কার সুপার হিরো দরকার? যখন আপনার একটি ভাই আছে। – – অজানা 

আরও পড়ুন । শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা, ম্যাসেজ, এসএমএস

শুভ ভাইফোঁটার শুভেচ্ছা

ভাইফোঁটা নিয়ে ক্যাপশন

কখনো ঝগড়া, কখনো অভিমান, আবার কখনো একে অপরের জন্য নিঃস্বার্থ ভালোবাসা—এই সম্পর্কের প্রতিটি মুহূর্তেই লুকিয়ে থাকে হাজারো অনুভূতি। ভাইফোঁটার বিশেষ দিনে রইল মন ছুঁয়ে যাওয়া ভাইফোঁটা নিয়ে ক্যাপশন।

১।  ভাইফোঁটার ফোঁটায় মিশে থাকুক বোনের অফুরন্ত ভালোবাসা, আর ভাইয়ের জীবনে নেমে আসুক সুখ ও সমৃদ্ধির আলো।

২। ভাই-বোনের সম্পর্ক এমনই এক সম্পর্ক, যেখানে হাজার অভিমান থাকলেও ভালোবাসার কোনো অভাব থাকে না। শুভ ভাইফোঁটার অনেক অনেক ভালোবাসা।

৩। ভাই মানে শুধু রক্তের সম্পর্ক নয়, ভাই মানে বোনের জীবনের সবচেয়ে বড় ভরসা, সাহস আর নির্ভরতার একটি সুন্দর নাম। শুভ ভাইফোঁটা।

৪। তুই শুধু আমার ভাই নোস, তুই আমার ছোটবেলার সঙ্গী, হাসির কারণ আর জীবনের এক অমূল্য সম্পদ। শুভ ভাইফোঁটা।

৫। দুনিয়াতে অনেক সম্পর্ক আছে, কিন্তু ভাই-বোনের সম্পর্কের মতো নিঃস্বার্থ ভালোবাসা সত্যিই বিরল। শুভ ভাইফোঁটা।

৬। ভাই, তুই সবসময় এমনই হাসিখুশি থাকিস, জীবনের সব বাধা পেরিয়ে তুই যেন নিজের লক্ষ্যে পৌঁছাতে পারিস, এই কামনা করি মন থেকে।

৭। ভাইফোঁটার এই শুভলগ্নে প্রার্থনা করি, জীবনের প্রতিটি যুদ্ধে জয়ী হোস এবং নিজের স্বপ্নগুলো পূরণ করিস।

৮। ভাইফোঁটা শুধু উৎসব নয়, এটি হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিলন, ভালোবাসার সঙ্গে ভালোবাসার এক চিরন্তন বন্ধন। ভাইফোঁটার শুভক্ষণে তোর জীবনের সমস্ত দুঃখ মুছে যাক, আর সুখের নতুন অধ্যায় শুরু হোক।

৯। ভাই, তোর মতো একজন মানুষকে জীবনে পেয়ে আমি সত্যিই ভাগ্যবতী। সারাজীবন এমনই পাশে থাকিস। ভাইফোঁটার এই আনন্দঘন দিনে তোকে জানাই মন থেকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা।

১০। ভাই মানে বিপদের দিনে সাহস, মন খারাপের দিনে হাসি আর নিঃস্বার্থ ভালোবাসার এক চিরন্তন আশ্রয়। শুভ ভাতৃদ্বিতীয়া।

১১। ভাই-বোনের ভালোবাসা কখনো শব্দে মাপা যায় না, শুধু হৃদয় দিয়ে অনুভব করতে হয়।

১২। ভাই-বোনের সম্পর্কের মায়া এমনই, যত দূরেই থাকি না কেন, মন সবসময় একে অপরের কাছেই থাকে। ভাইফোঁটার ফোঁটায় থাকুক দীর্ঘায়ুর কামনা, মিষ্টিমুখে থাকুক আনন্দ আর ভালোবাসায় ভরে উঠুক আমাদের সম্পর্ক।

১৩। আজকের দিনে তোমাকে শুধু ফোঁটা নয়, সঙ্গে দিলাম একরাশ ভালোবাসা, অনেক আশীর্বাদ আর সারাজীবন পাশে থাকার প্রতিশ্রুতি। শুভ ভাইফোঁটা।

১৪। ভাই মানে এমন একজন মানুষ, যে নিজে হাজার কষ্টে থেকেও বোনের মুখে হাসি ফোটাতে জানে। ভাই-বোনের সম্পর্কের কোনো বিকল্প হয় না, কারণ এই সম্পর্কের প্রতিটি অনুভূতির মধ্যে লুকিয়ে থাকে এক অদ্ভুত মায়া।

১৫।  ভাইফোঁটা শুধু একটি উৎসব নয়, এটি বোনের ভালোবাসা, ভাইয়ের স্নেহ আর সারাজীবনের অটুট বন্ধনের এক সুন্দর প্রতীক।

আরও পড়ুন ।  শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা

শুভ ভাইফোঁটার শুভেচ্ছা

ইমোশনাল ভাইফোঁটা ক্যাপশন

ভাই-বোনের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মধুর ও পবিত্র সম্পর্কগুলোর মধ্যে একটি। ভাইফোঁটার দিনে সেই ভালোবাসা, অভিমান, খুনসুটি আর হাজারো স্মৃতিকে আরও একবার নতুন করে অনুভব করার জন্য রইল ইমোশনাল ভাইফোঁটা ক্যাপশন।

১।  ছোটবেলার সেই ঝগড়া, খেলাধুলা আর একসঙ্গে কাটানো মুহূর্তগুলো আজও মনের মধ্যে অমলিন হয়ে আছে। ভালো থাকিস ভাই, শুভ ভাইফোঁটা।

২। ছোটবেলার স্মৃতি থেকে আজকের এই ব্যস্ত জীবন, সবকিছুর মাঝেও তুই আমার কাছে আগের মতোই প্রিয় ভাই। শুভ ভাইফোঁটা।

৩। জীবনের হাজারো ব্যস্ততার মাঝেও আমাদের ভাই-বোনের সম্পর্কের মিষ্টতা কখনো যেন হারিয়ে না যায়। ভাইফোঁটার অনেক শুভেচ্ছা।

৪। ভাই, জীবনে যত বড়ই হও না কেন, আমার কাছে তুমি চিরকাল সেই ছোট্ট দুষ্টু ছেলেটাই থাকবে, যার সঙ্গে কাটানো দিনগুলো আজও অমূল্য। তোমার জন্য মন থেকে প্রার্থনা করি, জীবনের শেষ দিন পর্যন্ত যেন তোমার পাশে দাঁড়িয়ে তোমার সুখ-দুঃখের সাক্ষী হতে পারি।

৫। আমার শৈশবের অর্ধেক আনন্দ আর অর্ধেক দুষ্টুমির নাম তুই, তোকে ছাড়া সেই দিনগুলো কল্পনাও করতে পারি না।

৬। ভাইফোঁটা শুধু একটা উৎসব নয়, এটি বোনের হৃদয়ে জমে থাকা হাজারো ভালোবাসা আর ভাইয়ের প্রতি নিঃস্বার্থ আশীর্বাদের এক বিশেষ দিন। ভাইফোঁটার অনেক শুভেচ্ছা।

৭। ছোটবেলায় যে হাতটা ধরে পথ চলতে শিখেছিলাম, আজ সেই হাতটাই চাই জীবনের প্রতিটি কঠিন সময়ে আমার পাশে থাকুক।

৮। ভাই মানে শুধু রক্তের সম্পর্ক নয়, ভাই মানে বোনের জীবনের এমন এক ভরসার জায়গা, যেখানে হাজারো কষ্টের মাঝেও একটু শান্তি খুঁজে পাওয়া যায়। শুভ ভাইফোঁটা।

৯। তুমি আমার শৈশবের বন্ধু, আমার দুষ্টুমির সঙ্গী আর আমার চিরকালের আপনজন। তোমার হাতটা মাথার ওপর থাকলে জীবনের কঠিন পথও অনেক সহজ মনে হয়। তোমাকে জানাই শুভ ভাইফোঁটা!

১০। ভাই মানে ছোটবেলার দুষ্টুমি, বড়বেলার ভরসা আর সারাজীবনের এক অমূল্য ভালোবাসার সম্পর্ক। আমার আদরের ভাই, তোর জীবনে কখনো যেন অভাব না আসে, সবসময় সুখে ও শান্তিতে থাকিস।

শুভ ভাইফোঁটার শুভেচ্ছা

দূরে থাকা ভাই-বোনের জন্য ভাইফোঁটা ক্যাপশন

১। হাজার মাইল দূরে থাকলেও আমার জীবনের প্রতিটি আনন্দের পেছনে তোর ভালোবাসা আর প্রতিটি কঠিন সময়ে তোর সাহস আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। শুভ ভাইফোঁটা।

২। দূরত্ব যতই বাড়ুক না কেন, ভাই-বোনের ভালোবাসা কখনো দূরে সরে যায় না। ভালো থাকিস সবসময়, শুভ ভাইফোঁটা।

৩। দূরে থাকলেও ভাইয়ের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে এক একটি অমূল্য স্মৃতি, যা কোনোদিন ভুলে যাওয়ার নয়। শুভ ভ্রাতৃদ্বিতীয়া!

৪। তোমার সঙ্গে কাটানো ভাইফোঁটার পুরোনো দিনগুলো আজ খুব মনে পড়ছে, ইচ্ছে করছে আবার সেই ছোটবেলায় ফিরে যাই। ভাইফোঁটার এই দিনে চাই আমাদের সম্পর্কের মিষ্টতা যেন সারাজীবন অটুট থাকে।

৫। আজ ভাইফোঁটার দিনে তুমি কাছে নেই, তবুও মন থেকে তোমার কপালে ভালোবাসার ফোঁটা এঁকে দিলাম। ফোনের ওপারে তোমার কণ্ঠ শুনেই আজকের ভাইফোঁটার আনন্দটুকু খুঁজে নেব।

৬। তোমার জন্য সাজিয়ে রাখা ভালোবাসার ফোঁটাটা আজও অপেক্ষায় থাকবে, কবে তুমি ফিরে আসবে। কারন উৎসবের আনন্দ তখনই পূর্ণ হয়, যখন প্রিয় ভাইটা পাশে থাকে। তোমাকে খুব মিস করছি ভাই।

৭। আজ তোমার কপালে ফোঁটা দিতে পারছি না, কিন্তু প্রতিটি প্রার্থনায় তোমার নামটাই সবার আগে আসে।

৮। আজ বাড়ির উঠোনে তোমার হাসির শব্দ নেই, তবুও স্মৃতির পাতায় তোমার উপস্থিতি একদম আগের মতোই। ভাইফোঁটার দিনটা যখনই আসে, তখনই তোমাকে কাছে না পাওয়ার কষ্টটা মন থেকে কিছুতেই যায় না।

৯। আজ ফোঁটার থালা সাজানো আছে, শুধু আমার প্রিয় ভাইটাই পাশে নেই। ভাই, তোর অভাবটা আজ খুব বেশি অনুভব করছি, ফিরে আসিস আবার সেই পুরোনো আনন্দের দিনে।

১০। দূর আকাশের নিচে থেকেও আমরা একই ভালোবাসার বন্ধনে বাঁধা, এটাই আমাদের ভাই-বোনের সম্পর্ক। আজ তোর কপালে ফোঁটা দিতে না পারার কষ্টটা বুকের মধ্যে জমে রইল।

শুভ ভাইফোঁটার শুভেচ্ছা

ভাইফোঁটা ফেসবুক ও ইনস্টাগ্রাম স্ট্যাটাস

১। তোর জীবনের প্রতিটি স্বপ্ন সত্যি হোক, প্রতিটি পদক্ষেপ সাফল্যের পথে এগিয়ে যাক। আমার আদরের ভাইকে জানাই ভাইফোঁটার আন্তরিক শুভেচ্ছা।

২। আমার ছোট্ট ভাইটি জীবনের প্রতিটি পরীক্ষায় সফল হোক, তোর প্রতিটি স্বপ্নের সঙ্গী হোক সাফল্য, প্রতিটি পথের সঙ্গী হোক আনন্দ এবং প্রতিটি দিনের সঙ্গী হোক শান্তি। শুভ ভাইফোঁটা।

৩। হাজারো মানুষের ভিড়েও তোর মতো আপন কাউকে খুঁজে পাওয়া অসম্ভব, তুই আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। ভাইফোঁটার এই পবিত্র দিনে একটাই প্রার্থনা, ঈশ্বর যেন আমার ভাইকে সব বিপদ থেকে আগলে রাখেন।

৪। সময় বদলাবে, বয়স বাড়বে, জীবন বদলে যাবে, কিন্তু ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা কখনো বদলাবে না। ভাইফোঁটার প্রতিটি ফোঁটায় থাকুক আমার ভালোবাসা, আর প্রতিটি প্রার্থনায় থাকুক তোমার দীর্ঘায়ু।

৫। ভাইফোঁটা আসে বছরে একবার, কিন্তু ভাইয়ের জন্য বোনের ভালোবাসা প্রতিদিনের, প্রতিটি মুহূর্তের। ভাইকে জানাই আন্তরিক শুভ ভাইফোঁটার প্রীতি ও শুভেচ্ছা।

৬। ভাইফোঁটা শুধু কপালে ফোঁটা দেওয়ার উৎসব নয়, ভাইয়ের দীর্ঘায়ু কামনায় বোনের হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক নিঃস্বার্থ ভালোবাসার নাম।

৭। ভাই, তুই সবসময় নিজের স্বপ্নের পথে এগিয়ে চল, কোনো বাধাকে ভয় পাবি না, কারণ তোর প্রতিটি সাফল্যে আমার আনন্দ আর গর্ব জড়িয়ে থাকবে।

৮। ভাই মানে হাজারো আবদারের মানুষ, বোন মানে হাজারো অভিমানের ঠিকানা, আর ভাইফোঁটা মানে দুজনের ভালোবাসার এক বিশেষ দিন। ভাইফোঁটার এই পবিত্র দিনে প্রার্থনা করি, আমাদের ভালোবাসার বন্ধন যেন অটুট থাকে।

৯। ভাইফোঁটার ফোঁটা শুধু চন্দনের নয়, এর প্রতিটি স্পর্শে মিশে আছে আমার হৃদয়ের গভীরতম অনুভূতি। ঈশ্বরের কাছে একটাই চাওয়া, আমার ভাই যেন সারাজীবন সুস্থ থাকে। ভাইফোঁটার শুভ দিনে রইল আমার অনেক ভালোবাসা।

১০। বোনের চোখের জল মুছে দেওয়ার জন্য ভাইয়ের ভালোবাসাই যথেষ্ট। ভাইয়ের সঙ্গে হাজারটা ঝগড়া হতে পারে, কিন্তু বিপদের দিনে ভাইয়ের মতো আপন কেউ হয় না। ভাই হিসেবে তকে পেয়ে আমি ধন্য।

১১। দূরত্ব শুধু চোখের আড়াল করতে পারে, মনের আড়াল করতে পারে না; শুভ ভাইফোঁটা আমার প্রিয় ভাই, সবসময় ভালো থাকিস।

১২। ভাইফোঁটার দিনটা অসম্পূর্ণ থেকে যায় যখন পাশে তুই থাকিস না। একদিন আবার পাশাপাশি বসে ফোঁটা দেব, মিষ্টি খাওয়াব আর ছোটবেলার মতো ঝগড়া করব—সেই অপেক্ষাতেই রইলাম।

শুভ ভাইফোঁটার শুভেচ্ছা

Subho Bhai Phota in Bengali

1.  Amar jiboner sobcheye priyo manushder moddhe tui ekjon. Tor sob shopno puron hok, jibone kono dukkho jeno toke chhute na pare. Happy Bhai Phonta!

2. Kopale photar sathe sathe roye jak amar bhalobasha ar ashirbad. Tor jiboner protita poth hok sundor, protita muhurto hok anondomoy.

3. Chhotobelar jhogra theke ajker ei bhalobasha, sob smriti amar kache khub special. Ei bhai-phontar dine toke janai mon theke onek onek shubhechha.

4. Ei photar bondhon jeno sara jibon amader dujoner modhye bhalobasha, bishwas ar sneher alo chhorate thake. Amar priyo bhai ke janai Happy Bhai Phonta!

5. Tor moto ekta bhai peye ami sotti khub lucky. Sob somoy bhalo thakis, sustho thakis ar nijer shopnogulo puron koris. Bhai Phontai Onek onek bhalobasha roilo.

আজকের এই ভাইফোঁটার বা ভ্রাতৃদ্বিতীয়ার ম্যাসেজ বা শুভেচ্ছাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই বছরে আপনার প্রিয় ভাই এবং দাদাকে পাঠান। এই শুভেচ্ছাগুলি আপনার দাদা এবং ভাইয়ের কাছে আপনার মনের কথা প্রকাশ পাবে।

Key point

ভ্রাতৃদ্বিতীয়া ভাইবোনের কাছে একটি বিশেষ উদযাপনের দিন।


Bhai Phota Image

Bhai Dooj Image

Bhai Dooj Image

Bhai Dooj Image

Bhai Dooj Image

Bhai Dooj Image

Bhai Dooj Image 

Bhai Dooj Image

Bhai Phota


Bhai Phota GIF

Happy Bhai photo

Happy Bhai Dooj 

Happy Bhai photoHappy Bhai photo

Happy Bhai Dooj Happy Bhai photoHappy Bhai Dooj 

Happy Bhai photo

Happy Bhai Dooj 

Happy Bhai photo

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ

Q. ২০২৬ সালে ভাইফোঁটা কবে? শুভ সময় কখন?

A. ২০২৬ সালে ভাইফোঁটা (Bhai Dooj) পালিত হবে ১১ নভেম্বর, বুধবার। পশ্চিমবঙ্গের কলকাতায় ভাইফোঁটার শুভ তিলক দেওয়ার সময় দুপুর ১২টা ২৭ মিনিট থেকে দুপুর ২টো ৪১ মিনিট পর্যন্ত। ফোঁটা দেওয়ার সময় (দুপুর ১২:২৭ – ২:৪১)।

দ্বিতীয়া তিথি:

  • শুরু: ১০ নভেম্বর দুপুর ২:০০ মিনিট।

  • শেষ: ১১ নভেম্বর দুপুর ৩:৫৩ মিনিট।

Q. ভাইফোঁটা কেন পালন করা হয়?

A. হিন্দু ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত কাহিনি অনুসারে, ভাইফোঁটার সঙ্গে যমরাজ ও তাঁর বোন যমুনার একটি পৌরাণিক কাহিনি জড়িয়ে রয়েছে। কথিত আছে, যমুনা তাঁর ভাই যমরাজকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে কপালে ফোঁটা দিয়ে তাঁর মঙ্গল কামনা করেছিলেন। বোনের ভালোবাসা ও আপ্যায়নে সন্তুষ্ট হয়ে যমরাজ তাঁকে আশীর্বাদ করেন। সেই থেকেই ভাইফোঁটা পালনের প্রথা প্রচলিত হয়েছে বলে বিশ্বাস করা হয়।

Q. ভাইফোঁটার দিন বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেয় কেন?

A. ভাইফোঁটার দিন বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেয় মূলত ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও মঙ্গল কামনা করে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বোন ভাইয়ের কপালে চন্দন, দই, কাজল বা অন্যান্য উপকরণ দিয়ে ফোঁটা পরিয়ে প্রার্থনা করে, যাতে ভাইয়ের জীবনে কোনো অমঙ্গল না আসে এবং সে দীর্ঘজীবী হয়। এই প্রথার পিছনে একটি পৌরাণিক কাহিনিও রয়েছে।

Q. ভাইফোঁটার ফোঁটা দেওয়ার সঠিক নিয়ম কী? ফোঁটা দেওয়ার সময় কী মন্ত্র বলা হয়?

A.  ভাইফোঁটা দেওয়ার কিছু প্রচলিত নিয়ম ও রীতি রয়েছে। নিচে ধাপে ধাপে সেগুলি জানানো হলো।

  • প্রথমে ভাইকে উত্তর বা পূর্বমুখী করে বসানো প্রচলিত, তবে এটি বাধ্যতামূলক নয়।
  • বোন নিজের ডান হাতের অনামিকা আঙুল দিয়ে চন্দন ও দইয়ের ফোঁটা দিতে পারেন।

  • অনেক পরিবারে কাজল বা কালো ফোঁটাও দেওয়া হয়।

  • ফোঁটা দেওয়ার সময় ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করতে হয়।

  • এরপর ভাইয়ের মাথায় ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করা হয়।

ফোঁটা দেওয়ার সময় এই ছড়াটি বলা হয়:

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
যমের দুয়ারে পড়ল কাঁটা।
যমুনা দেন যমকে ফোঁটা,
আমি দিই আমার ভাইকে ফোঁটা।
যম যেমন হন চিরজীবী,
আমার ভাই যেন হয় তেমন চিরজীবী।

Q. ভাইফোঁটার দিন প্রদীপ জ্বালানো হয় কেন?

A. ভাইফোঁটার দিন প্রদীপ জ্বালানো হয় মূলত ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, মঙ্গল ও জীবনের অন্ধকার দূর করে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রার্থনা হিসেবে। প্রদীপের আলোকে শুভশক্তি, পবিত্রতা ও মঙ্গলের প্রতীক বলে মনে করা হয়।

Q. ভাইফোঁটাকে কেন ভ্রাতৃদ্বিতীয়া বলা হয়?

A. ভাইফোঁটাকে ভ্রাতৃদ্বিতীয়া বলা হয়, কারণ এই উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালন করা হয়। ভ্রাতা অর্থ ভাই। দ্বিতীয়া অর্থ চান্দ্র মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি। অর্থাৎ, ভাইয়ের জন্য পালিত দ্বিতীয়া তিথির বিশেষ উৎসব বলেই এর নাম ভ্রাতৃদ্বিতীয়া। ভাইফোঁটা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভাই-বোনের চিরন্তন ভালোবাসা, আবেগ ও মধুর সম্পর্কের এক পবিত্র উৎসব। তাই এই উৎসবকে ভ্রাতৃদ্বিতীয়া বলা হয়।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here