
বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। যার অভিনয়ে আজও মুগ্ধ আট থেকে আশি। পর্দায় তার অভিনয়, সাফল্য নিয়ে চর্চা হলেও অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা অনেকের কাছেই অজানা। সম্প্রতি সাক্ষাতকারে শৈশবের এক ভয়াবহ ঘটনা জানালেন বর্ষীয়ান অভিনেত্রী।
মাধবী মুখোপাধ্যায়ের কথায়, তার মা ছোটবেলায় চাইতেন তার একটা ছেলে সন্তান হোক। সেই ইচ্ছার প্রভাব পড়েছিল ছোট্ট মাধবীর পোশাকেও। তাকে মেয়েদের মত ফ্রক পরানোর বদলে জামা প্যান্ট পরিয়ে রাখা হত। ঢাকুরিয়ার একটা ভাড়া বাড়িতে তাদের পরিবার থাকত। বাড়ির চারপাশে প্রচুর গাছপালা থাকার কারনে সেখানে প্রচন্ড সাপের উপদ্রব ছিল। সাপ যাতে বাড়ির আশেপাশে না আসে সেই কারনে অভিনেত্রীর মা বাড়ির চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে রাখতেন।
কিন্তু সেই কার্বলিক অ্যাসিডই ছোট্ট মাধবীর জন্য বিপদ ডেকে আনে। অভিনেত্রী জানান, ছোটবেলায় তার খুব স্নান করার বাতিক ছিল। একদিন সবার নজর এড়িয়ে তিনি জল ভেবে কার্বলিক অ্যাসিড গায়ের উপর ঢেলে দেন। অ্যাসিড শরীরে পড়তেই শুরু হয় তীব্র জ্বালা। মুহুর্তের মধ্যে সারা শরীর মারাত্বকভাবে পুড়ে যায়। পরিস্থিতি সামাল দইতে সেই মুহুর্তে অভিনেত্রীর বাবাও গোটা পরিবার এগিয়ে আসেন। বহু বছর পর ছোটবেলাকার স্মৃতি তুলে ধরে অভিনেত্রী জানান, ছোটবেলাকার সাধারন দুষ্টুমিও কখনও বড় বিপদের কারন হতে পারে।
