ভাঙল ৫ বছরের বৈবাহিক সম্পর্ক! ‘মা হতে চেয়েছিলাম… স্বামী হিসেবে ভালো নয়… সংসার করার ইচ্ছে থাকলেও…’, অবশেষে বিয়ে ভাঙার কারন জানালেন দেবপর্ণা চক্রবর্তী

দেবপর্ণা চক্রবর্তী

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবপর্ণা চক্রবর্তী। মাঝে ত্রিনয়নী, কিংবা মিঠিঝোরা-তে দেখা মিললেও বেশকিছুটা সময় ছোটপর্দা থেকে গায়েব ছিলেন দেবপর্ণা। সম্প্রতি অভিনেত্রীর বৈবাহিক জীবন ফের আলোচনার কেন্দ্রে। অবশেষে দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

প্রায় এক বছরেরও বেশি সময় আগে জিম ব্যবসায়ী শুভ্রজ্যোতি পালচৌধুরীর সঙ্গে ধুমধাম করে বিয়ে সেরেছিলেন দেবপর্ণা। কিন্তু টিকলো না সেই বিয়ে। বছরখানেক আগেই বিচ্ছেদ হয়েছে, জানালেন নায়িকা। টলিটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবপর্ণা বলেন-‘আমরা সেপারেটেড, আসলে আমরা ডিভোর্সড। হয়ে গেছে, এক বছরের বেশি সময় হয়ে গেল।’

আচমকা কেন ভাঙলো অভিনেত্রীর ভালোবাসার বিয়ে? দেবপর্ণা বলেন, ‘ছোটবেলা থেকে আমার চুটিয়ে সংসার করার ইচ্ছে ছিল, সেটা করে নিয়েছি। এখনও ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক, খুবই কোর্ডিয়াল সম্পর্ক রয়েছে। এটা একটা মিউচুয়াল সিদ্ধান্ত। সবার জীবনের দিশা আলাদা থাকে, চাওয়া-পাওয়া আলাদা থাকে। সবাই সব রোলে ফিট নাই হতে পারে। কেউ বন্ধু হিসাবে ভালো হতে পারে, ছেলে হিসাবে ভালো হতে পারে, কিন্তু স্বামী হিসাবে কিংবা স্ত্রী হিসাবে একে অপরের কাছে যে চাওয়াটা রয়েছে সেটা হয়ত পূর্ণ হচ্ছিল না। এটা খুবই মিউচুয়াল। আমরা নিজেদের ভালো থাকাটা বেছে নিয়েছি’।

৫ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন। কখনও মা হওয়ার ইচ্ছে হয়েছে দেবপর্ণার? অভিনেত্রী জানান, ‘অবশ্যই মা হওয়ার ইচ্ছে রয়েছে। কিন্তু কখন মা হব সেটা আমার আর আমরা স্বামীর সিদ্ধান্ত, সেটা আর হয়ে ওঠেনি। এখন তো আমরা সেপারেটেড’। প্রাক্তনের প্রতি কোনও তিক্ততা নেই, বরং সম্মানই রয়েছে দেবপর্ণার মনে।

বিচ্ছেদ যন্ত্রণা কীভাবে কাটিয়ে উঠেছেন দেবপর্ণা। অভিনেত্রী জানিয়েছেন, ‘সেইসময়টা খুব বেশি কাজে ব্য়স্ত হয়ে ওঠেছিলাম। শ্যুটিং করছিলাম প্রতিদিন। কাজ আমাকে অনেক বেশি ভালো রাখে। আমি বেণীদির (দামিণী বেণী বসু) অভিনয়ের ওয়ার্কশপ করেছিলাম। আমি খুব প্র্যাক্টিক্যাল মানুষ। আমার মানিয়ে নেওয়ার ধরণটা অন্যরকম’।