
গত দু’বছর ধরে স্নায়ুতন্ত্রের বিরল রোগে ভুগছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক। যার কারনে শ্রবণশক্তি হারিয়েছেন গায়িকা। একটি ভাইরাল অ্যাটাকের কারণে তাঁর শ্রবণশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত চিকিৎসা চলছে তার। তবে এখনও সুস্থ হননি গায়িকা। এর মাঝেই সামনে এলো আরও এক বিশ্বখ্যাত গায়কের শ্রবণ শক্তি হারানোর খবর। বরাবরই নিইজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন গায়ক। সম্প্রতি তার অসুস্থতার খবর সামনে আসতেই হইচই গানের জগতে।
মাত্র ৩০ বছর বয়সেই গায়কের জীবনে ঘনিয়ে এসেছে অন্ধকার। দীর্ঘ আড়াই বছর ধরে এই রোগের সাথে লড়াই করছেন তিনি। অসুস্থতা প্রসঙ্গে গায়ক জানান, “আমার বাঁ কানের শ্রবণশক্তি যদি ১০০ হয়, তবে ডান কানেরটা মাত্র ৩০-এর মতো,” আপাতত হাসপাতালে নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন।
একের পর এক সোনাঝরা গান উপহার দিয়ে আজও লক্ষ লক্ষ গানপ্রেমী মানুষদের মনের মণিকোঠায় রয়েছেন তিনি। কিন্তু আচমকাই বিরল অসুখের কারনে শ্রবনসক্তি হারিয়ে গান গাওয়ার ক্ষমতা হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়ক কিম তে-হিউং।
২০১৩ সালে বিগ হিট এন্টারটেইনমেন্টের দক্ষিণ কোরীয় বয় ব্যান্ড বিটিএস-এর সদস্য হিসেবে মঞ্চে আত্মপ্রকাশ করেন কিম। তারপর থেকে, তিনি তাঁর অসাধারণ প্রতিভা এবং বহুমুখী প্রতিভা প্রদর্শন করে ধীরে ধীরে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন, যা তাঁকে লক্ষ লক্ষ মানুষের কাছে আইকন বানিয়েছে।

