বিরাট দুঃসংবাদ! এক বছরের মাথায় পুড়ল কপাল, বন্ধ হচ্ছে জনপ্রিয় মেগা ধারাবাহিক, হতাশ অনুরাগীরা

আবার অকালেই ধারাবাহিক শেষের গুঞ্জন! টেলিপাড়ায় মেগা ধারাবাহিকের ভবিষ্যৎ যে কতটা অনিশ্চিত, তা ফের একবার প্রমাণ হলো। বর্তমানে ধারাবাহিকের আয়ু খুব বেশি সময় থাকে না সেটা দর্শকের অজানা নয়, আচমকাই এক বছরের মাথায় বন্ধ হচ্ছে জনপ্রিয় মেগা। চলতি সপ্তাহেই স্টার জলসার পর্দায় আসছে নতুন বাংলা ধারাবাহিক ‘আশীর্বাদ’। যার জেরেই কোপ পড়েছে চলতি ধারাবাহিকের ওপর।

এর আগেই খবর এসেছিল বিগ বসের জেরে ‘কম্পাস’ ধারাবাহিকটি বন্ধ হচ্ছে । বিগ বসের আগমনে বলি হতে হলো ‘বাবলি সুন্দরী’-কেও। এবার চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে জলসার আরও এক মেগার সফর শেষের খবর। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সন্ধ্যা ৬ টায় শুরু হচ্ছে ‘আশীর্বাদ’। আর এই স্লটেই এত দিন দেখা যাচ্ছিল ‘ও মোর দরদিয়া’। সোহম-মোহনার নতুন ধারাবাহিকের জন্যই বন্ধ হবে ‘ও মোর দরদিয়া’।

‘ও মোর দরদিয়া’ বন্ধ হয়ে যাবে এমন খবর ছড়িয়ে পড়তেই বেশ বিরক্ত এই মেগার দর্শকরা। তবে কি সত্যি বন্ধ হবে এই মেগা। নাকি বদলে যাচ্ছে সময়? এখনও চ্যানেল কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়নি কিছুই। ফলে ‘আশীর্বাদ’ -এর আগমনে কী ঘটতে চলেছে ‘ও মোর দরদিয়া’ -এর সেই দিকেই নজর সকলের।

এতদিন যাঁকে দর্শক শিশু শিল্পী হিসেবে মূলত দেখে এসেছেন সেই সোহম বসু রায় চৌধুরী নতুন এই ধারাবাহিকের নায়ক। তাঁর বিপরীতে থাকবেন মোহনা মাইতি। চলতি মাসের শেষ থেকেই শুরু হবে ‘আশীর্বাদ’ এর পথ চলা।

ও মোর দরদিয়া