‘আমাকে আর অনিমেষ কে নিয়ে কুরুচিকর ছবি… আমাদের স্বামী স্ত্রী হিসেবে…’, অনিমেষের সঙ্গে সম্পর্ক নিয়ে সত্যি ফাঁস করলেন তনুশ্রী গোস্বামী

তনুশ্রী গোস্বামী

পর্দার বাইরে অভিনেতা অভিনেত্রীদের আড়ালে দেখা গেলেই তাদের মধ্যে সম্পর্ক আছে এমন গুঞ্জন ছড়ানো নতুন কিছু নয়। এখানেই শেষ নয়, তাদের ছবি নিয়েও চলে নানা রকমের কাটাছেড়া। এবার সেই তালিকায় নাম জড়াল অভিনেতা অনিমেষ ভাদুড়ি এবং তনুশ্রী গোস্বামীর। অনিমেষ ও তনুশ্রী গোস্বামীর ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেলেঙ্কারি কাণ্ড।

তাঁদের দু’জনের ছবি ভাগ করে নিয়ে দর্শকের অনেকেই তাঁদের বাস্তবে স্বামী-স্ত্রী বলে লিখেছেন। অনস্ক্রিন তাদের জুটি নিয়ে বেশ চর্চাও হয় সমাজমাধ্যমে। এক্ষেত্রে বলে রাখা ভালো, অনিমেষ ও তনুশ্রী দুজনেই বিবাহিত। তাদের যার যার নিজের সংসারও রয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব কি কোন প্রভাব ফেলতে পেরেছে অনিমেষ-তনুশ্রীর পরিবারে।

অনিমেষের পাঁচ বছরের মেয়ে আছে। স্ত্রীকে নিয়ে সুখের সংসার। পরিবারের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ভিডিয়ো ভাগ করে নেন সমাজমাধ্যমে। অন্য দিকে, তনুশ্রীও নিজের পরিবারে ব্যস্ত। অনিমেষ-তনুশ্রী জুটিকে একসঙ্গে শেষবার দেখা যায় ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। আর এই ধারাবাহিকে তাদের একসঙ্গে দেখে অনেকেই ধরে নিয়েছেন বাস্তবেও তাঁরা দম্পতি।

এই প্রসঙ্গে তনুশ্রী জানান, “আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। এর থেকেও কুরুচিকর ছবি এবং মন্তব্য করা হয় আমাদের নামে। অনিমেষ আমার সহকর্মী। ওঁর স্ত্রীর সঙ্গেও আমার আলাপ আছে। আর আমার স্বামী এই সব দেখে খালি হাসে। তাই এগুলো দেখলে আমার কিছু যায় আসে না।”

তনুশ্রী গোস্বামী