কলেজে পড়াকালীন বিয়ে! কেন স্বামীর সঙ্গে একসাথে থাকেন না অভিনেত্রী অঞ্জনা বসু? ফাঁস হল আসল সত্য

অভিনেত্রী অঞ্জনা বসু

বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগতের পরিচিত মুখ অভিনেত্রী অঞ্জনা বসু। ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা, নিজের অভিনয় দক্ষতার জোরে বারবার দর্শকদের মন জয় করেছেন তিনি। বিশেষত নায়ক-নায়িকার মা, কাকিমা কিংবা পরিবারের রাশভারী গৃহিণীর চরিত্রে তাঁর অভিনয় বরাবরই প্রশংসিত। ‘বধূবরণ’ ধারাবাহিকে ইন্দিরা চরিত্রে তাঁর অভিনয় আজও দর্শকদের মনে বিশেষ জায়গা করে রয়েছে। তবে পর্দায় এত পরিচিতি থাকলেও অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক তথ্যই অজানা।

১৯৭৫ সালের ১০ এপ্রিল হাওড়ার এক যৌথ পরিবারে জন্মগ্রহণ করেন অঞ্জনা বসু। তাঁর বাবা নাট্যদলের সঙ্গে যুক্ত থাকলেও মেয়ের অভিনয় জগতে আসার বিষয়টি একেবারেই পছন্দ করতেন না। তবে নাচ শেখার ক্ষেত্রে পরিবারের তরফে কোনও বাধা ছিল না। সেই সূত্রেই ছোটবেলা থেকে ভারতনাট্যমের তালিম নিতে শুরু করেন অঞ্জনা। অভিনয়ের পাশাপাশি পড়াশোনা, নাচ এবং সাহিত্যচর্চার প্রতিও ছিল তাঁর গভীর আগ্রহ।

ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন অভিনেত্রী। কবিতা আবৃত্তি ও লেখালেখির প্রতিও বিশেষ ঝোঁক ছিল তাঁর। হাওড়া গার্লস স্কুল থেকে স্কুলের পড়াশোনা শেষ করে মনোবিদ্যা নিয়ে বিজয়কৃষ্ণ গার্লস কলেজে ভর্তি হন তিনি। পরবর্তীতে স্নাতকোত্তর পড়াশোনার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার সায়েন্স কলেজে ভর্তি হলেও  শেষ পর্যন্ত পড়াশুনো করতে পারেননি। বিয়ে হয়ে যায় অঞ্জনার।

বর্তমানে অভিনেত্রী ২৫ বছরের একটি ছেলে রয়েছে। তবে স্বামী ছেলে নিয়ে সুখী দাম্পত্য হলেও কেন স্বামী-সন্তানের সঙ্গে এক ছাদের নীচে থাকেন না অভিনেত্রী? আসলে বিয়ে পর অঞ্জনা বসুর স্বামী সুমন্ত্র বসু কর্মসুত্রে বিদেশে থাকেন। অভিনেত্রী বিয়ের পর সেখানে চলে যান। সেখানে জন্ম হয় তাদের একমাত্র পুত্র সন্তান অরিত্রর। এরপর বেশ কিছু বছর বিদেশে সংসার করলেও অভিনেত্রী কলকাতায় ফিরে আসেন। এরপর অভিনয়ে যোগ দেন।

২০০৩-এ আলফা বাংলার রবির আলো ধারাবাহিকে প্রথমবার অভিনয় করেন অঞ্জনা বসু। এরপর ২০০৫ সালে ‘রাত বারোটা পাঁচ’ ছবিতে কাজ করার মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন তিনি। বাই বাই ব্যাংকক, ল্যাপটপ, ব্যোমকেশ ফিরে এলো, অভিমান, কিশমিশ অপরাজিত ইত্যাদি ছবিতে তার অভিনয় মন কেড়েছে।

স্বামীর সঙ্গে না থাকা কোন দাম্পত্য কলহ নয়, বরং সুমন্ত্র বসু এয়ারলাইন্স কোম্পানিতে কর্মরত, কর্মসূত্রের বদলির জন্য বিভিন্ন সময়ে তাকে দেশের বিভিন্ন শহরে থাকতে হয়। অন্যদিকে, অঞ্জনার ছেলে অরিত্র দেশে থেকে লেখাপড়া করছেন গ্রাজুয়েশন কমপ্লিট করে অরিত্র এখন ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে পি এইচ ডি করছেন। স্বামী, স্ত্রী ও সন্তান তিনজন তিনদিকে থাকলেও তাঁদের সুখের সংসার।