‘ওর এই রুপ দেখে আমি অবাক…আমি প্রথমবার দেখলাম…’, আচমকাই ভাই সৌরভকে নিয়ে মন্তব্য দাদা স্নেহাশিসের

সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি আর তার দাদা স্নেহাশিস গাঙ্গুলিকে কখনো সেইভাবে একে অপরকে নিয়ে মন্তব্য করতে দেখা যায়নি। তবে এই প্রথমবার ভাইয়ের নতুন অবতার নিয়ে মুখ খুললেন দাদা।

বাংলার ঘরে ঘরে এখন একটাই নাম ‘বিগ বস বাংলা’। যার সঞ্চলনার দায়িত্বে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। দাদাগিরি সঞ্চলনা করতে সৌরভকে দেখা গেলেও বিগ বসের সঞ্চালনার দায়িত্ব একেবারেই অন্যরকম। ভাইকে এই রুপে দেখে কেমন লাগছে দাদার। প্রশ্ন করতেই স্পষ্ট জবাব স্নেহাশিসের।

এক নামি সংবাদমাধ্যমে স্নেহাশিস গাঙ্গুলির কাছে প্রশ্ন রাখা হয় বিগ বস বাংলা দেখছেন কি না? তিনি জানান, “কখনো একা দেখেন আবার কখনো মা নিরূপা গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে বসে। আর বেশ ‘উপভোগই’ করেন তাঁরা বিগ বস বাংলা-র এই ‘ঝগড়াঝাঁটি’।’

ভাইয়ের সঞ্চলনার প্রশংসায় পঞ্চমুখ স্নেহাশিস। বলেন, ‘ও তো সবসময় ন্যাচারাল। যেমন অফ সাইডে ওর ব্যাটিং ন্যাচারাল, তেমনই সঞ্চালনাটাও ভীষণ ন্যাচারাল। আমাদের কাছে খুব বিরল। আসলে ও যে বকতে পারে কাওকে আমি প্রথমবার দেখলাম বিগ বসে। আমি আজ পর্যন্ত ওকে দেখিনি কাওকে বকতে।’