
টেলিভিশনের পর্দায় দর্শকের ভীষণ পছন্দের একজন অভিনেতা হলেন দ্রোণ মুখার্জি। অভিনয় জগতে তিনি দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন খুব বেশিদিন হয়নি। নিজের অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা তৈরি করে নিয়েছে। জি বাংলার ‘পরিণীতা’য় ‘গোপাল’-এর চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন দ্রোণ।
অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনে এবার বড় স্বপ্ন পূরণ করলেন অভিনেতা। ছবিতে অভিনেতার পাশে দেখা যাচ্ছে তার স্ত্রী ও একমাত্র কন্যা কে। এবার অভিনেতার পরিবারে আসছে নতুন সদস্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
সদ্যই নতুন গাড়ি কিনেছেন দ্রোণ। নীল রঙের নতুন গাড়ির সামনে স্ত্রী ও মেয়ে নিয়ে ছবিও দেন অভিনেতা। নতুন গাড়ি কিনে পুজো দিতে দেখা যায় অভিনেতাকে। সমাজমাধ্যমে দ্রোণের সঙ্গে তার স্ত্রীর ছবি দেখলেই বোঝা যায় তিনি কতটা হাসিখুশি একজন মানুষ।
View this post on Instagram
