
ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নাম লোপামুদ্রা মিত্র। তিনি একজন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত এবং আধুনিক বাংলা গানের শিল্পী ও গীতিকার। দীর্ঘ ক্যারিয়ার জীবনে সঙ্গীতদুনিয়া দাপিয়ে বেড়িয়েছেন। যিনি তাঁর সুরের মায়ায় বাঙালিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছেন। তার জ্ঞানের ভাষাতেই বলাই যায় ‘তার মতন আর কেউ নেই।’
বাবার কাছেই প্রথম গান শেখার শুরু। বাড়িতে জ্ঞানের পরিবেশ। প্রায় ৩৪ বছর জ্ঞানের জগতে কাটিয়ে দিয়েছেন, উপহার দিয়েছেন একাধিক গান। তবে সাফল্যের শীর্ষে পৌঁছেও খুব সাদামাটা ভাবে জীবনযাপন করেন। নিজের মাটিকেই আঁকড়ে বাঁচতে ভালোবাসেন তিনি।
তবে এবার গানের সূত্র ধরেই নতুন মুকুট জুড়ল গায়িকার পালকে। সেই খুশির কথা নিজেই ফেসবুকে ভাগ করে নিলেন। হয়তো অনেকেই জানেন, গানের হাত ধরেই লোপামুদ্রার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। আর এবার একজন ইউটিউবার হিসাবেও বিরাট সাফল্য পেলেন তিনি।
ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সিল্ভার প্লে বাটন পেলেন লোপামুদ্রা মিত্র। গায়িকার ইউটিউবে সাবস্ক্রাইবার হয়ে দাঁড়াল এক লাখের বেশি। সিল্ভার প্লে বাটন হাতে নিয়ে ছবি শেয়ার করে লিখলেন, “যাক বাবা !! এতদিনে একটা Silver button পেয়েছি। YouTube থেকে। খুব খুশি আমি। এবার থেকে আরও হৈ হৈ করে গাইব। কথা দিলাম”।
