
বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। একাধিক বাংলা ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করে মন জিতেছেন দর্শকের। পাশাপাশি কাজ করেছেন বড়পর্দায়। দেবের বিপরীতে প্রজাপতি সিনেমায় দেখা গিয়েছিল তাকে।
তবে বছরের শুরুতে শ্বেতার সাথে ঘটে গিয়েছিল এক ভয়ংকর বিপদ। শুটিং সেটে অসাবধানতার কারণে কোন ভাবে চোখে মেকআপের কণা ঢুকে যায়। চোখ ফুলে যাওয়ায় প্রথমে অভিনেত্রী আঞ্জনি মনে করেছিলেন। এরপর চিকিৎসকের পরামর্শে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেন। ওষুধ খাওয়ার পর ব্যথা কমে গিয়েছিল এবং স্বাভাবিক হয়েছিল পরিস্থিতি। তবে আচমকাই বড় সমস্যার মুখে পড়লেন অভিনেত্রী।
পুজোর মধ্যেই সেই পুরনো সমস্যা আবার বড় আকার ধারণ করেছে। আজ সকলে নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। ভিডিওতে শ্বেতা জানান, খুব এলোমেলো অবস্থায় বাধ্য হয়েই ভিডিওটা করছি। বছরের শুরুতে চোখে ফোলাভাব নিয়ে যে চিকিৎসা শুরু হয়েছিল সেটা আরও বড় আকার নিয়েছে। যন্ত্রণা এত বেড়ে গেছে যে সহ্য করতে পারছি না। চিকিৎসক জানিয়েছেন মেকআপের সেই কণা সিস্টে পরিণত হয়েছে। চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।”
শ্বেতার কথায়, “অপারেশন করতে তিনি ভীষণ পায়। তাই তিনি অপারেশন করতে চাইছেন না”। শ্বেতা বলেন, “চোখে অসহ্য যন্ত্রণা আমার, আপনারা একটু সাহায্য করুন। কারো কাছে কোন ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের যোগাযোগ নাম্বার থাকলে আমাকে দয়া করে পাঠান।” ভিডিওতে অভিনেত্রী আরও বলেন, “খুব যন্ত্রণা ঠিক মতো চোখটাও খুলতে পারছি না।”
অভিনেত্রীর মুখে তার শারীরিক অবস্থার কথা শুনে অনুরাগীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। সকলেই শ্বেতার দ্রুত সুস্থতার প্রার্থনা করছেন।
