‘অনেকেই জানে না তনুশ্রী সম্পর্কে আমার… ওর জন্য আমি গর্বিত…’, জানেন কি নবনীতা মালাকারের সম্পর্কে কে হন বিগ বস বাংলার তনুশ্রী? অবশেষে সত্যি ফাঁস করলেন অভিনেত্রী

নবনীতা মালাকার

এই মুহুর্তে বাংলার ঘরে ঘরে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে টেলিভিশনের অন্যতম রিয়ালিটি শো ‘বিগ বস বাংলা’। সম্প্রতি বিগ বস বাংলার প্রতিযোগীদের পারফরম্যান্স নিয়ে খোলামেলা আলোচনা করলেন অভিনেত্রী নবনীতা মালাকার। শুটিংয়ের ব্যস্ততা সেরে বাড়ি ফিরে বিগ বস দেখা তার প্রতিদিনের রুটিন, এমনটাই জানান নবনীতা।

তবে জানেন কি বিগবসের ঘরে তনুশ্রীর সঙ্গে এক বিশেষ সম্পর্ক রয়েছে নবনীতার? নবনীতার স্কুলজীবনের বান্ধবী হলেন তনুশ্রী। স্কুলজীবনের বান্ধবী তনুশ্রীকে নিয়ে নবনীত বলেন, “আমরা একই ব্যাচের স্টুডেন্ট ওর বন্ধুদের সাথে আমার বন্ধুদের বেশ ভালো চেনা জানা ছিল। জলপাইগুড়ি থেকে এসে ও নিজের স্ট্যান্ড পয়েন্ট রাখছে ও খেলছে ও কথা বলছে আমাদের জায়গাকে গর্বিত করছে, আই এম প্রাউড অফ হার।”

শোয়ের অন্যতম চর্চিত প্রতিযোগী তথা শিলিগুড়ির ছেলে রাজবীরকে নিয়ে নিজের ভালোলাগার কথা জানান নবনীতা। রাজবীর প্রসঙ্গে তার মন্তব্য, “রাজবীর ভালো ছেলে ভালো খেলো এবং আমার মনে হয় ওর একটু ম্যাচিওর হওয়া দরকার, ম্যাচিউরলি খেললেও আরও আরও ভালো করে এগিয়ে যাবে।”

সবশেষে, বিগ বসের মতো একটি কঠিন মানসিক চাপে ভরা গেম শোতে প্রতিযোগীদের টিকে থাকা কতটা চ্যালেঞ্জিং, সে বিষয়েও জানান অভিনেত্রী। বাইরে বসে সমালোচনা করা সহজ, কিন্তু ১৫ জন ভিন্ন স্বভাবের মানুষ একসঙ্গে থেকে টিকে থাকাটা মোটেই সহজ নয়, এ কথা মেনে নিয়ে প্রতিযোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, “বাইরে থেকে বসে অনেক কমেন্ট করা যায় অনেক কিছু বলতে পারি আমরা। কিন্তু যারা ওখানে আছে তারা জানে যে তারা কিভাবে ওখানে সারভাইভ করছে…সবাইকে খুব ভালো করে খেলছে এবং হ্যাটস অফ তোমরা বিগ বসে আছো।”