সঙ্গীতমহলে এবার ফের খুশির খবর। চলতি বছর এপ্রিল মাসে চুপিসারে শৈশবের প্রেমিকার সঙ্গে বিয়ে করেন জনপ্রিয় গায়ক। বিয়ের পাঁচ মাসের মাথায় গায়কের পরিবারে খুদে সদস্য। জানা যাচ্ছে, গত ১৪ সেপ্টেম্বর, গণেশ চতুর্থীর দিনই সন্তানের জন্ম দেন গায়কের স্ত্রী। বাবা হলেন জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে সুখবর ভাগ করে নেন গায়ক।
জুবিন জানান, “অত্যন্ত খুশির দিন, আমি বাবা হয়েছে। গণেশ চতুর্থীর দিন আমাদের ছেলের জন্ম হয়েছে। খুব শীঘ্রই মা ও ছেলে বাড়ি ফিরবে।” ছেলের নাম এখনও ঠিক হয়নি বলেই জানিয়েছেন গায়ক। আপাতত এই মুহূর্তটা উপভোগ করতে চান জুবিন।
চলতি বছর উত্তরাখন্ডে আড়ম্বরহীন ভাবেই বিয়ে সারেন জুবিন। বিয়ের এতগুলো মাস কেটে যাওয়ার পরও তাঁর স্ত্রীর পরিচয় জানা যায়নি। শুধু তাই নয় সমাজমাধ্যমেও বিয়ের কথা ঘোষণাও করেননি। এ বারও গোপনীয়তা বজায় রেখেই বাবা হলেন তিনি।
সন্তানের জন্মের খবরও প্রথম থেকে প্রকাশ্যে আনেননি জুবিন। আসলে ব্যক্তিগত জীবনকে চিরকালই গোপনে রাখতেই ভালোবাসেন তিনি। তবে ছেলে জন্মের পর সেই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন জুবিন, জানিয়েছেন নিজের জীবনে নতুন অধ্যায়ের কথা।
তবে ছেলেকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল না করলেও আগামী ডিসেম্বর মাসে আমেরিকা সফরে যেতে হবে জুবিনকে। বাড়ি থেকে না যেতে ইচ্ছে হলেও কাজকেও প্রাধান্য দিতে হবে তাই অনেকটা মন খারাপ নিয়েই আগামী দিনে বিদেশে পাড়ি দিতে হবে সঙ্গীতশিল্পীকে।

