
বিনোদন দুনিয়ায় ফের খারাপ খবর। এবার বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন এক তারকা দম্পতি। প্রায় ৬ বছরের দাম্পত্য জীবনে তারা ইতি টানতে চলেছেন। খবর ছড়িয়ে পরতেই অবাক নেটিজেন।
বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন জনপ্রিয় নৃত্যশিল্পী তথা গায়িকা সপনা চৌধরী ও গায়ক বীর সাহূ। শোনা গেছে তারা নাকি দিভোর্সের জন্য মামলা দায় করেছেন। এবার সেই নিয়ে মুখ খুললেন সপনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “যখন সব ভাল ছিল, তখন একসঙ্গে ছিলাম। এখন আর ভাল নেই, তাই একসঙ্গেও নেই। তাঁদের সম্পর্কের সমীকরণ কী, তা দু’জনেই ভাল জানেন। বাইরের কারও এ বিষয়ে মন্তব্য করার অধিকার নেই। তবে শোনা যাচ্ছে স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তিনি মন্তব্য করেছেন, “যাঁর এক জায়গায় পেট ভরে না, তিনি ভিন্ন জায়গায় ঘুরলেও তৃপ্তি পান না।’’

প্রসঙ্গত, ২০২০ সালে অভিনেতা-গায়ক বীরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সপনা। তাঁদের দুই সন্তানও রয়েছে। বিয়ের ছ’বছর পরে সেই সম্পর্কই এখন বিচ্ছেদের মুখে।

