অকালে ঝরে গেল প্রাণ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা, শোকের ছায়া বিনোদন জগতে

জনপ্রিয় অভিনেতা

বিনোদন জগতে একের পর শোকের ছায়া নাড়িয়ে দিচ্ছে গোটা ইন্ডাস্ট্রিকে। ফের অভিনেতার মৃত্যুর খবরে কালো ছায়া নেমে এলো বিনোদন দুনিয়ায়। মাত্র ৩৮ বছর বয়সেই  অকালে প্রাণ গেল আরেক অভিনেতার।

মাত্র ৩৮ বছর বয়সেই প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা আলেকজান্ডার হাসকিন (Alexander Haskin)। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ইউ’ (You)-তে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। কিন্তু এমন মর্মান্তিক পরিণতি অপেক্ষা করছে তাঁর জীবনে, তা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি। জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা পিয়ারে সমুদ্রে ঝাঁপ দেওয়ার পর ডুবে মৃত্যু হয় অভিনেতার।

প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর আগে এক মহিলার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন আলেকজান্ডার। এমনকি ওই মহিলাকে চড় মারার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তর্কাতর্কির পর জেটির রেলিং টপকে সমুদ্রে ঝাঁপ দেন অভিনেতা। এরপরই ঘটে মর্মান্তিক ঘটনা।

আলেকজান্ডার হাসকিন

অভিনেতার বাবা ডানা হাসকিন, যিনি ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলে কর্মরত, সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার আগে ছেলেকে কোনওভাবেই বিচলিত মনে হয়নি তাঁর। কেন আলেকজান্ডার এমন পদক্ষেপ করেছিলেন, সে সম্পর্কে পরিবারের সদস্যদের কাছেও কোনও স্পষ্ট ধারণা নেই। এমনকি ওই মহিলার পরিচয় সম্পর্কেও তাঁরা কিছু জানতেন না। অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর অনুরাগী ও পরিচিত মহল।