
আচমকাই বিপদের মুখে অভিনেতা সুব্রত গুহ রায়ের পরিবার। এই মুহুর্তে তাকে ‘পরিণীতা’র দাদু হিসেবেই সকলে চেনেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজের অনুরাগী ও বন্ধুদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন অভিনেতা ও তার স্ত্রী। ঠিক কি হয়েছে অভিনেতার সাথে? ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় তাদের সন্তানের জীবন এখন চরম সঙ্কটে।
কয়েক দিন আগে রাস্তায় এমনভাবে একটা গাড়ি ধাক্কা মারে যে তাদের সন্তানের পায়ের হাড় ভে’ঙে মারাত্মক ক্ষ’ত তৈরি হয় এবং তা দ্রুত ইনফেকশনে রূপ নেয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর স্ত্রী দিনরাত তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করছেন। প্রথমে সল্টলেকের দুটি বড় হাসপাতালে ভর্তি করা হলেও সেখানে চিকিৎসার গাফিলতিতে লাভের লাভ কিছুই হয়নি, উল্টে বিপুল অর্থ ব্যয় হয়েছে। বাধ্য হয়ে পরবর্তীতে বেলগাছিয়ার এক হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। ইতোমধ্যে চিকিৎসার পেছনে প্রায় ৩০ হাজার টাকা জলের মতো খরচ হয়ে গেছে।
ডাক্তারদের মতে, পুরোপুরি সুস্থ হতে এখনো অন্তত দেড় থেকে দুই মাস সময় লাগবে। এই কঠিন পরিস্থিতিতে চিকিৎসার খরচ সামলাতে না পেরে অবশেষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে কিছুটা আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন এই দম্পতি।
পুরো ঘটনাটি কোনো মানুষের সন্তানের নয়, বরং একটি অবলা পথকুকুরের সাথে ঘটেছে। মূলত অভিনেতা সুব্রত এবং তাঁর স্ত্রী দুজনেই অত্যন্ত পশুপ্রেমী। নিজেদের বাড়িতে পোষ্য থাকার পাশাপাশি তাঁরা তাঁদের আবাসন ও আশেপাশের এলাকার বহু পথকুকুরকে নিয়মিত দেখভাল করেন এবং খাবার দেন। সম্প্রতি তাঁদের এলাকারই একটি খুদে পথকুকুর মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হয়। নিজেদের সন্তানের মতোই তাকে ভালোবেসে বাঁচাতে এগিয়ে আসেন তাঁরা।
কিন্তু হাসপাতালে বিপুল খরচের চাপ একা সামলানো সম্ভব না হওয়াতেই বাধ্য হয়ে এই নিঃস্বার্থ মানবিক কাজের জন্য অনুরাগীদের কাছে সামান্য অনুদানের আর্জি জানিয়েছেন অভিনেতা। রাস্তার অবলা প্রাণীর প্রতি তাঁদের এই ভালোবাসা ও দায়িত্ববোধ নেটিজেনদের মন জয় করে নিয়েছে।
