‘দেবাংশু আমার জীবনে ঝড় ছিল…ওর মৃত্যুর আগের রাতে আমি কেঁদেছি…পরেরদিন খবর পাই…’, প্রথমবার প্রাক্তন স্বামীকে নিয়ে মুখ খুললেন খেয়ালী দস্তিদার

খেয়ালী দস্তিদার

বর্তমানে অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সুখী সংসার করছেন অভিনেত্রী খেয়ালী দস্তিদার। প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পর অরিন্দমকে জীবনসঙ্গিনী হিসাবে বেছে নেন তিনি। তবে প্রথম সন্সারের অভিজ্ঞতা ছিল তিক্ত। জীবনের সেই অতীতের অধ্যায় নিয়ে সম্প্রতি নিবেদিতা অনলাইনকে এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা শেয়ার করে নিলেন।

এই সাক্ষাৎকারে খেয়ালী জানান, প্রথম স্বামী দেবাংশু সাথে তার সম্পর্ক শুরু হয় প্রেমের মধ্যে দিয়ে। তবে তার আগেই অরিন্দমের সাথে পরিচয় ছিল। স্কুলজীবনে এক বান্ধবীর সুত্রে ধরেই অরিন্দমের সাথে তার আলাপ হয়। পরবর্তীকালে তাঁদের অভিনয় সূত্র ধরে আবার যোগাযোগ হয়।

অভিনেত্রী বলেন, দেবাংশু প্রথমে আমায় জানায় ওর অন্য কারো সাথে সম্পর্ক আছে তাই আমাকে বিয়ে করা সম্ভব নয়। সেই কথা জন্যই অরিন্দমের সাথে বিয়ের বাপারে এগোতে থাকি কিন্তু অরিন্দমের সাথে বিয়ের কথাবার্তার মাঝেই দেবাংশু ফিরে আসে আর বিয়ে করার কথা জানায়, তখন আমি বিয়ের সিদ্ধান্ত নিই। খেয়ালী আরও জানান পরিবারের আপত্তি ছিল এই বিয়েতে। বিয়ের পর সম্পর্ক পাল্টাতে থাকে।

অভিনেত্রী জানান, দেবাংশু অনেক রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকত। শুটিং কখনো আবার ডাবিং এর কথা বলত। ছোটখাটো বিষয় নিয়ে তাঁদের প্রায় ঝামেলা হত। তিনি উপলব্ধি কোন তৃতীয় ব্যক্তির কারণেই এসব। প্রথমদিকে বিষয় বুঝতে না পারলেও পরবর্তীকালে বিষয় স্পষ্ট হয়ে যায়।

এরপর বিচ্ছেদ হয় তাঁদের তবে বিচ্ছেদের পর যোগাযোগ বন্ধ হয়নি। দেবাংশু তাঁদের বাড়ি আসতেন আর অরিন্দমের সাথেও গল্প করতেন। দেবাংশু তাকে বলেছিলেন তিনি তার জীবনে অন্যতম সেরা বন্ধু কিন্তু তাঁদের বিয়ে করা উচিত হয়নি।

খেয়ালীর কথায়, “অরিন্দম নির্ভরযোগ্য কিন্তু দেবাংশু ঝড়।” এই কথার মধ্যে দিয়ে নিজের অভিজ্ঞতা প্রকাশ করে দেন অভিনেত্রী। অভিনেত্রী আরও জানান, দার্জিলিংয়ে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দেবাংশু। দেবাংশুর মৃত্যুর আগের দিন রাতে খেয়ালী নাকি কোনও কারণ ছাড়াই অঝোরে কাঁদেন। পরের দিন মৃত্যুসংবাদের খবর আসে। বর্তমানে ছেলে আদিত্য এবং স্বামী অরিন্দমকে নিয়ে সুখের সংসার তার।

Previous article২০০+ পুরনো বন্ধু নিয়ে ক্যাপশন ও স্মৃতিভরা স্ট্যাটাস
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।