
অভিনেত্রী অঞ্জনা বসু, এই মুহূর্তে তিনি কাজ করছেন কুসুম ধারাবাহিকে। টেলিপাড়ার অতি পরিচিত মুখ তিনি। ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্রই দাপটের সঙ্গে কাজ করেছেন। ‘বিজয়িনী’, ‘গানের ওপারে’, ‘মন মানে’, ‘পিলু’, একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন।
বর্তমানে চুটিয়ে কাজ করলেও একসময় ভয়ংকর শারীরিক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। একসময় শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন অঞ্জনা। প্রায় মৃত্যুর মুখে চলে গিয়েছিলেন তিনি।
এক সাক্ষাৎকারে শারীরিক অবস্থা নিয়ে তিনি জানিয়েছিলেন, ‘আমি দুবার কোভিডে আক্রান্ত হই। দ্বিতীয় বার কোভিডের সঙ্গে ডেঙ্গু হয়েছিল। যার জন্য ফুসফুস, কিডনি সব নষ্ট হয়ে যায়। এই অসুস্থতার শরীরের তার সুগার বাসা বাঁধে”।
অঞ্জনা বসু বলেন “আমার জরায়ুতে একটা বড় আকারের টিউমার ছিল। বাঁচার আশা একেবারেই ছিল না। তবে ঈশ্বরের আশীর্বাদে বেঁচে ফিরে এসেছি। টিউমার অপারেশন করে বাদ দিতে হয়েছে”।
