‘আমার ক্ষতি করেছে তার সঙ্গেও… অপরাধের কর্মফল পাবেই…’, স্বামী নীল ভট্টাচার্যের সঙ্গে বিচ্ছেদের মাঝেই বিস্ফোরক মন্তব্য তৃণা সাহার

তৃণা সাহা

টেলিপাড়ায় প্রায়ই শিরোনামে উঠে আসে তারকা দম্পতিদের ঘর ভাঙার খবর। কিছুদিন আগেই যেমন ছোটপর্দার অভিনেত্রী তৃণা সাহা আর অভিনেত্রী নীল ভট্টাচার্যের ডিভোর্সের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর আচমকাই তৃণার মন্তব্য ঘিরে চলছে জোড় আলোচনা। নীলের সঙ্গে বিচ্ছেদের মাঝেই তৃণার এমন মন্তব্যে অবাক নেটিজেন। স্বামীর নাম না করেই কি জানালেন অভিনেত্রী?

সম্প্রতি ইনকোডা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যাক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। সেখানেই তৃণা জানান, কেউ যদি আমার ক্ষতি করে তার সাথেও সেটাই হবে। সেইসব মানুষকে সুযোগ দিতে পারি। কারন আমি তো খারাপ নই। বরং অন্যরা অপরাধ করলে আমিও তো সেই দলে নাম লেখাতে পারি না। অপরাধ করলে শাস্তি সে পাবেই। উপরে ভগবান আছে। আমি বিশ্বাস করি আমি যেন কারোর ক্ষতি না করি।

অভিনেত্রীর কথায় স্পষ্ট কেউ তার সাথে অন্যায় করলে প্রতিশোধের পথ বেছে নেন না অভিনেত্রী। বরং তিনি অপরকে বারবার সুযোগ দেওয়ায় বিশ্বাসী, কারণ অন্য কেউ ভুল করেছে বলে নিজেকেও সেই একই পথে হাঁটতে হবে এমনটা তিনি মনে করেন না। তৃণা বিশ্বাস করেন যে প্রত্যেকেই শেষ পর্যন্ত নিজের কাজের উপযুক্ত কর্মফল ভোগ করে।

স্বামী নীলের নাম না উল্লেখ করলেও অভিনেত্রীর মন্তব্যের তীর যে ঠিক কার উদ্দেশ্যে তা বুঝতে অসুবিধা হয়নি নেটিজেনদের। তবে জীবনের এই সততা ও গভীর মূল্যবোধই তাকে শিল্পী ও মানুষ হিসেবে আরও অনন্য করে তোলে।