
দাম্পত্য জীবন নিয়ে আচমকাই আলোচনার শিরোনামে গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। গায়িকা হিসাবে খ্যাতি পেলেও নিজের ব্যক্তিগত জীবনকে খুব একটা প্রকাশ্যে আনতে চান না গায়িকা। গায়িকার স্বামী তো একেবারেই দূরে থাকেন লাইমলাইট থেকে।
সম্প্রতি এক সাক্ষাতকারে এসে প্রাক্তনকে নিয়ে মুখ খুললেন গায়িকা, যা শুনে রীতিমত অবাক নেটিজেন। অতীত জীবন নিয়ে মুখ খুলতেই হইচই নেটপাড়ায়। ২০১৬’র ২১ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন লগ্নজিতা। বিয়ের আগেও ৮ বছরের সম্পর্ক ছিল তাদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় সাত্যকি সাহার প্রেমে পড়েছিলেন লগ্নজিতা। কিন্তু এই ১০ বছরের বৈবাহিক সম্পর্কে স্বামীর সঙ্গে আলাদাই থেকেছেন লগ্নজিতা।
সাত্যকির আগেও একাধিক বার প্রেমে পরেছিলেন গায়িকা। তবে এবার বিয়ের পরেও প্রাক্তনের সাথে সম্পর্ক নিয়ে লগ্নজিতা বলেন, “আমার আজ অব্দি এরকম কোনো সম্পর্ক হয়নি যেটা বাজে সম্পর্ক। সম্পর্ক নিজের নিয়মে শেষ হয়েছে, যেমন সবকিছুই শেষ হয়। কিন্তু আমার যেহেতু কোনো বাজে সম্পর্ক নেই, তাই আমার প্রাক্তনদের সাথে আমার দারুণ সম্পর্ক এবং তাদের সাথে আমার যোগাযোগ আছে, দেখাও হয়। এবং আমার বর যে ধরনের মানুষ ওর তাতে যে বিরাট কিছু এসে যায় তাও না, ওরও ওর প্রাক্তনদের সাথে যোগাযোগ আছে। তো আমাদের দুজনেরই মোটামুটি আমাদের প্রাক্তনদের সাথে এবং প্রাক্তনদের যারা এখন বর্তমান, তাদের সঙ্গেও ভাল সম্পর্ক। খুবই ডিসেন্ট, পোলাইট সম্পর্ক আমাদের সবার সাথেই আছে।”
