আর কোনও দিন মা হবেন না শঙ্কর চক্রবর্তীর মেয়ে সাজি! সদ্য মেয়ের বিয়ে দিতেই বড় দুঃসংবাদ জানালেন অভিনেতা

শঙ্কর চক্রবর্তী

২০২২ সালে স্ত্রী সোনালীর মৃত্যুর পর থেকে একাই থাকেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। অভিনেতার একমাত্র কন্যা চাকরি সূত্রে থাকেন মুম্বইতে। ভালো নাম সংজ্ঞা, ডাকনাম সাজি। মেয়ের বিয়ে নিয়ে এত বছর বেশ চিন্তায় ছিলেন অভিনেতা, তবে অবশেষে মেয়ের আইনি বিয়ে দিয়েছেন অভিনেতা। তবে মেয়ের বিয়ের পরেই আচমকাই বড় খারাপ খবর দিলেন অভিনেতা। তিনি নাকি কোনও দিনই নাতি-নাতনির মুখ দেখতে পারবেন না।

কলেজে পড়াকালীন কলকাতার লেক গার্ডন্সের ছেলে রাহুলের সঙ্গে প্রেম তারপর বিয়ে সারেন সংজ্ঞা। শ্রেয়া ঘোষালের টিমে গিটার বাজান রাহুল। সদ্যই সংসার সুরু করেছেন রাহুল- সংজ্ঞা। তবে কোনদিন মা হবেন না সংজ্ঞা। এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন তারা। কী কারণে এই সিদ্ধান্ত? কোনও রাখঢাক না করে নিজেই সেই উত্তর দিয়েছেন শঙ্কর চক্রবর্তী।

অভিনেতার মেয়ে সংজ্ঞার কথায়, আগামী পৃথিবীটা খুব ভয়ঙ্কর৷ দিন দিন বাড়ছে দূষণ, যার ফলে বিশ্বব্যাপি তাপমাত্রার মারাত্মক তারতম্য দেখা দিয়েছে। বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, ফলে প্রাকৃতিকগত ভাবে আগামিদিন কিছুটা অনিশ্চিতের মধ্যে দিয়ে যাবে৷ আর সন্তানকে জন্ম দিয়ে বাচ্চার জীবন ঝুঁকির মধ্যে ফেলতে চান না সংজ্ঞা এবং রাহুল। সেই কারনের সন্তান জন্ম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতার মেয়ে।

মেয়ের এই সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিয়েছেন বাবা৷ কারণ মেয়ে তাঁর চোখের মণি৷ স্ত্রী ছাড়া মেয়েই এখন শঙ্করের জীবনের বড় আশ্রয়।

শঙ্কর চক্রবর্তী