
গানের জগতে পরিচিত নাম অজয় চক্রবর্তী কন্যা কৌশিকী চক্রবর্তী। গায়িকা গানের গলা যেমন মধুর তেমনই মিষ্টি মুখের হাসি। ‘সারেগামাপা’র বিচারকের আসনেও সমান দক্ষতায় নজর কেড়েছেন তিনি। দীর্ঘ ২১ বছর কেয়িরার, সংসার, সন্তান সবটা একা হাতে সামাল দিয়ে এগিয়ে চলেছেন গায়িকা। আর গায়িকার এই স্বপ্নপূরণের সঙ্গী হলেন তার স্বামী। বৈবাহিক সম্পর্ক ও স্বামীকে নিয়ে বরাবরই গায়িকা আলোচনা করতে পছন্দ করেন না। এমনকি অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত গায়িকার স্বামীকে সেটাই জানেন না।
পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি সমানভাবে সফল। ২০০৪ সালে দীর্ঘদিনের বন্ধু ও বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পার্থসারথী দেশিকানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কৌশিকী। সংগীতই তাঁদের সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে স্বামীর সমর্থন ও সহযোগিতা পেয়েছেন বলে একাধিকবার জানিয়েছেন শিল্পী।
কৌশিকি-পার্থসারথি ছেলেবেলার বন্ধু, একসঙ্গে বেড়ে ওঠা, সঙ্গীতশিক্ষা তাদের। ২০০৪ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন দুজনে। তারপর কেটেছে ২১ বছর। তাদের একমাত্র ছেলে ঋষি।
বর্তমানে তাঁদের একমাত্র ছেলে ঋষিও সংগীতের পরিবেশেই বড় হয়ে উঠছে। ছোটবেলা থেকেই সুরের সঙ্গে পরিচয় হয়েছে তার। ইতিমধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে মায়ের সঙ্গে মঞ্চও ভাগ করেছে সে। ফলে পরিবারের বহু প্রজন্ম ধরে চলা সংগীতচর্চার ঐতিহ্য আগামী দিনেও বহন করবে গায়িকা পুত্র।

