‘দুর্ভাগ্যবশত…সেদিন বড়সড় গন্ডগোল…বিয়ের আংটি বন্ধক রেখে…’, প্রয়াত অভিনেতা তাপস পালকে নিয়ে অজানা সত্যি ফাঁস করলেন শতাব্দী রায়

শতাব্দী রায়

একসময় রুপোলি পর্দায় জুটি হিসাবে ব্যাপক চর্চায় থাকতেন তাপস পাল ও শতাব্দী রায়। ‘গুরুদক্ষিণা’ থেকে ‘সাহেব’ একের পর এক জনপ্রিয় সিনেমায় একসাথে কাজ করেছেন জুটি বেঁধে।  অভিনেতার মৃত্যুর পর সেভাবে তাপস পালকে নিয়ে কিছু মন্তব্য করতে দেখা যায়নি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরনো ভিডিওতে সামনে এসেছে। যেখানে প্রায়ত অভিনেতাকে ঘিরে এক অজানা সত্যি ফাঁস করতে দেখা যায় শতাব্দীকে।

ভিডিওটি বহু বছর আগের। সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্য়ায়ের একটি সাক্ষাৎকারে শতাব্দী জানান, “তিনি আর তাপস পাল একদিন উত্তরবঙ্গের কোচবিহারে একটি স্টেজ শো করতে গিয়েছিলেন। তবে দুর্ভাগ্যবশত, সেদিন ওই এলাকায় একটি বড়সড় গন্ডগোলের হয় যার কারণে অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়। যার ফলে মাথায় হাত পড়ে আয়োজকদের।” এদিনের ঘটনা বলতেই গিয়ে তাপস পালের বড় মানসিকতার কথা সামনে আনেন অভিনেত্রী।

শতাব্দী জানান, শো বাতিলের পরের দিন তাদের সাথে দেখা করতে আসেন শোয়ের অরগানাইজার। তিনি জানান, আমাদের শোয়ের জন্য সেদিন তিনি বিয়ের আংটি বন্ধক রেখে করেছিলেন। আর বাতিল হয়ে যাওয়ায় তিনি বড়সড় বিপদের মুখে পড়েছেন অরগানাইজার ছেলেটির মুখে তাপস পাল যা করেছিলেন অভিনেত্রী অবাক হয়ে যান।

অভিনেত্রী বলেন, শো না হলেও নিয়ম অনুযায়ী শিল্পীদের অগ্রিম পারিশ্রমিক দেওয়া থাকে। কিন্তু ওই যুবকের বিয়ের আংটি বন্ধক রাখার কথা শুনে নিজেকে আর স্থির রাখতে পারেনি তাপস। ছেলেটিকে ডেকে পাঠান আর শো-এর জন্য নেওয়া সম্পূর্ণ টাকাটা ওঁর হাতে তুলে দেয় যাতে ও বিয়ের আংটি ছাড়াতে পারে, কোনও পারিশ্রমিক না নিয়েই সেখান থেকে চলে আসে তাপস পাল।”

শতাব্দীর কথায়, “এই হচ্ছে তাপস পাল। তবে রেগে গেলে আবার অন্যরকম মানুষ হয়ে যেতেন।”