
আগামী ২৯ জুন থেকে শুরু হতে চলেছে দিদি নাম্বার ওয়ান সিজন ১০। বাংলার ঘরে ঘরে এই শো দেখার জন্য দর্শকেরা অপেক্ষা করে থাকেন। তারকাদের হাঁড়ির খবর জানার পারফেক্ট জায়গা হল এই রিয়্যালিটি শো। তবে এবার বড়সড় ধামাকা হতে চলেছে এই রিয়্যালিটি শো-তে। আগামী সিজনে নাকি দেখতে পাওয়া যাবে না রচনা বন্দ্যোপাধ্যায়কে।
রচনার পরিবর্তে অনুষ্ঠানের সঞ্চালিকা কে হবেন তা নিয়ে এতদিন ধোঁয়াশা থাকলেও এবার সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জি বাংলার তরফ থেকে নতুন একটি প্রমো মুক্তি পেল যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, এই অনুষ্ঠানের সঞ্চালিকা হতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকার হাত ধরেই এই নতুন সিজনের সূত্রপাত হতে চলেছে।
তবে শুধুমাত্র সঞ্চালিকা পাল্টে যাচ্ছে তা নয়, পাল্টে যাচ্ছে গোটা দিদি নাম্বার ওয়ান খেলা। ১০ জন দিদিকে নিয়ে এবার মজার মজার নতুন খেলায় মেতে উঠবেন স্বস্তিকা। স্বস্তিকাকে নিয়ে একদম নতুন মোড়কের শুরু হতে চলেছে দিদি নাম্বার ওয়ান।
এমনকি পাল্টে গেল দিদি নাম্বার ওয়ান এর সময়। এতদিন এই শো সোমবার থেকে শনিবার বিকেল সাড়ে ৪টে তে সম্প্রচারিত হত। তবে এবার আগামী ২৯ জুন থেকে রাত ১০:১৫ থেকে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।
View this post on Instagram
