
ফের ঘর ভাঙার খবর। ২০২১ সালে একসঙ্গে সংসার করার স্বপ্ন দেখলেও অবশেষে টিকল না বিয়ে। বিয়ের ৫ বচরের মাথাতেই ডিভোর্সের মোট চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তারকা দম্পতি। আপাতত তারা দুই সন্তানের বাবা-মা। বিচ্ছেদের পথে অভিনেত্রী এভলিন শর্মা ও তুশান ভিন্দি। অভিনেত্রীর বিবাহবিচ্ছেদের খবর সামনে আসতেই মন খারাপ অনুরাগীদের।
নিজেদের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে এভলিন সাক্ষাৎকারে বলেন, “আমরা একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে আমাদের সন্তানদের একসঙ্গে বড় করে তোলার বিষয়ে আমরা দু’জনেই খুব সচেতন। আমরা এই সময়ে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি এবং আপনাদের আশ্বস্ত করছি যে, আমাদের এই বিচ্ছেদ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। আজীবন বন্ধুত্ব এবং কো-পেরেন্টিংয়ের উপর ভিত্তি করেই আমরা আমাদের জীবনের এই নতুন অধ্যায় শুরু করছি।”
২০১২ সালে ‘ফ্রম সিডনি উইথ লাভ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল ইভলিন শর্মার। এরপর তিনি ‘নৌটঙ্কি শালা!’, ‘ইশাক’, ‘ম্যায় তেরা হিরো’ এবং ‘ইয়ারিয়াঁ’-র মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রভাস ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘সাহো’ ছিল তাঁর অভিনীত শেষ ছবি। এরপর বেশ কিছু বছর অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন ইভলিন। এর মাঝেই অভিনেত্রীর বিচ্ছেদের খবরে বেশ শোরগোল পড়েছে নেটপাড়ায়।

