নতুন জার্নি রিজওয়ানের! অভিনেতার এই নতুন পথচলায় গর্বিত গোটা পরিবার

রিজওয়ান রব্বানি শেখ

একটা সময় বাংলা সিরিয়ালে নিয়মিত দেখা গেলেও বর্তমানে সেভাবে দেখা মেলে না রিজওয়ান রব্বানি শেখের। ঝুলিতে রয়েছে একাধিক জনপ্রিয় মেগা। তবে অভিনয়ের পাশাপাশি তিনি বসেছেন ক্যামেরার পিছনেও। মাঝে নিজের পারিবারিক ব্যবসাতেও মন দিয়েছেন অভিনেতা। এবার আরও এক স্বপ্নপূরণ হতে চলেছে রিজওয়ানের। এক নতুন জার্নিতে পা রাখলেন অভিনেতা। অভিনেতার নতুন পথচলায় দারুন খুশি তার পরিবার সহ কাছের বন্ধুবান্ধব।

এবার রিজওয়ানকে দেখা যেতে চলেছে হিন্দি ওয়েব সিরিজে, তাও আবার নায়ক হিসাবে। জানা যাচ্ছে, ওই সিরিজে একজন প্রভাবশালী ব্যবসায়ীর চরিত্রে দেখা যেতে চলেছে রিজওয়ানকে। তাঁর বিপরীতে দেখা যাবে হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ কৌশিকীকে। ইতিমধ্যেই শুটিং শেষ হয়েছে এই সিরিজের। প্রেম-ড্রামার মিশেলে জমবে গল্প। তবে এখনও পর্যন্ত সিরিজের নাম চূড়ান্ত হয়নি।

মুম্বইয়েই চলেছে সিরিজের শুটিং। তাই বেশ কিছুদিন ধরে টিনসেল টাউনেই ছিলেন রিজওয়ান‌। সম্প্রতি, ভোট দিতে কলকাতায় ফিরেছিলেন তিনি। রিজওয়ানের হাতে রয়েছে আরও কয়েকটি সিরিজ। তাই এখন মুম্বইতেই থাকার পরিকল্পনা রয়েছে অভিনেতার।

এই প্রসঙ্গে রিজওয়ান বলেন, “এই ছবিতে শুধু প্রেম থাকবে না। সমাজের নানা ছবিও ফুটে উঠবে। দু’জন মানুষের জীবন এক পথে মিলতে গেলে যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ বাধা পেরোতে হয়, সেই গল্পও বলবে এই ছবি‌‌। খুব সাদামাটা, অথচ দর্শকের মনের কাছাকাছি পৌঁছনোর জন্য তৈরি হবে ছবিটি। তবে প্রথমেই বলে রাখি, ফেস্টিভ্যাল ঘেঁষা ছবি বানাচ্ছি মানে কিন্তু এমন নয় যে, সব ধরনের দর্শক জন্য এ ছবি নয়। আমার মতে সব ধরনের রুচিসম্মত দর্শকের ভাল লাগবে আমার আগামী ছবিটি।”