খুশির খবর! আইনি বিয়ের ৩ বছর পর সুখবর দিলেন অভিনেত্রী শ্রুতি দাস

অভিনেত্রী শ্রুতি দাস

২০২৩ সালের ৯ জুলাই ঘনিষ্ঠদের নিয়ে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সাথে আইনি বিয়ে সেরেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। এই মুহূর্তে তিনি অভিনয় করছেন জোয়ার ভাঁটা সিরিয়ালে। নিশা চরিত্রে দারুন জনপ্রিয়তা লাভ করেছেন অভিনেত্রী।

তবে এবার খুশির খবর ভাগ করে নিলেন শ্রুতি। এবার ফের সানাই বাজতে চলেছেন টেলিপাড়ায়। এবার স্বর্ণেন্দু র সাথে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী। দুই বাড়িতেই প্রস্তুতিও শুরু।

আইবুড়ো ভাত খাওয়ার পর্ব শুরু। সমাজমাধ্যমে  সেই ছবি সকলের সাথে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। শীতেই গাঁটছড়া বাঁধবেন জুটিতে। আনন্দবাজার ডট কম-কে হবু কনে জানালেন, “চলতি বছরের ২৩ জানুয়ারি, সরস্বতীপুজোর পরের দিন কাটোয়াতে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু জেঠু মারা গিয়েছিলেন ২৬ জুন। তাই কালাশৌচ পড়ে যাওয়ায়, বিয়ে এক বছর পিছিয়ে যায়। বাড়ির মাথা নেই। তাই বাবা চাননি কাটোয়া থেকে বিয়েটা হোক। এই জন্য দু’বাড়ি মিলে একসঙ্গে হচ্ছে বিয়ের অনুষ্ঠান।”