‘ঘূর্ণি’তে থাকছে বিশেষ চমক! আসছেন এই জনপ্রিয় অভিনেত্রী, ধারাবাহিকে কোন চরিত্রে নজর কাড়বেন তিনি?

মিষ্টি সিং

মহিলা ক্রিকেটারের জীবনযুদ্ধের গল্প নিয়ে এগোচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’। এই মেগার মুখ্য চরিত্রে অভিনয় করছেন কুণাল শীল ও নবাগতা সপ্তাশ্রী নন্দ। সপ্তাশ্রী ছোটপর্দার নতুন মুখ।‌ ‘ঘূর্ণি’র হাত ধরেই তাঁর অভিনয়ে প্রথম পথচলা। তবে গল্পে টুইস্ট আনতে এবার নতুন চরিত্রের এন্ট্রি। নতুন কেউ নয়, ছোটপর্দারই চেনা মুখ সে।

অভিনেত্রীকে এর আগে বিভিন্ন ধারাবাহিকে, বিভিন্ন চরিত্রে দেখেছেন দর্শক। আজও তিনি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘আঁচল’ এর ভাদু নামেই পরিচিত। অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’-এ। এছাড়াও ‘আলতা ফড়িং’, ‘বাংলা মিডিয়াম’, ‘খোকাবাবু’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

তিনি হলেন ছোটপর্দার পরিচিত মুখ মিষ্টি সিং।এই ধারাবাহিকে তাঁকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে তা যদিও এখনও পর্যন্ত খোলসা নয়। মিষ্টি সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই এই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তাঁর পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। মিষ্টিকে নতুন ভূমিকায় দেখার জন্য যে অপেক্ষায় আছেন তাঁরা, তা বুঝিয়ে দিয়েছেন। জানা যাচ্ছে, এই ধারাবাহিকে একপ্রকার ধূসর প্রকৃতির চরিত্রে দেখা যাবে মিষ্টিকে।

মিষ্টি সিং