‘টাকার জন্য নয়…বাধ্য হয়েই…’! দাদাগিরি কেন ছাড়লেন সৌরভ? সামনে এলো আসল তথ্য, জানালেন স্বয়ং দাদা

সৌরভ

মোটা অঙ্কের টাকার বিনিময় নাকি জি-বাংলার দাদাগিরি ছেড়ে দিয়েছিলেন সৌরভ। এমনটাই অভিযোগ উঠেছিল তাকে ঘিরে। যেই দাদাগিরি শো তাকে অন্য মাত্রা এনে দিয়েছিল, সেই দাদাগিরি ছেড়ে নাকি ১২৫ কোটি টাকার চুক্তি টাকার জন্য বিগ বসের সঞ্চলনায় পা রাখেন। এবার সেই গুঞ্জন নিয়েই মুখ খুললেন স্বয়ং সৌরভ গাঙ্গুলি। সাক্ষাৎকারে কি জানালেন দাদা?

সম্প্রতি টাফ টক উইথ ঋতব্রত পডকাস্টে এসে দাদাগিরির প্রসঙ্গে সৌরভ জানান, দশ বছর এই শো সঞ্চালনা করার পর, নতুন চ্যালেঞ্জ হিসেবেই বিগ বস বাংলা নেওয়া। অনেক দিন করেছি দাদাগিরি। অনেক দিন তিন নম্বরে ব্যাট করেছি। এখন চার নম্বরে ব্যাট করার সময়।’

দাদা থেকে বিগ বস হয়ে ওঠার জন্যেই জি-বাংলা ছাড়লেন? এই প্রসঙ্গে সৌরভ বলেন, ‘দাদা-দাদাই। বাঙালির ঘরের ছেলে। দাদা সিম্পল মানুষ। বিগ বস আর দাদাগিরি তো শো-এর নাম। প্রিন্স ক্রিকেটের নাম। দাদা বাঙালির ঘরের ছেলে।’

দেবের দাদাগিরি প্রসঙ্গে তিনি জানান, “দাদাগিরি-র সঞ্চালনা-র প্রস্তাব পেয়ে আমাকে ফোন করে দেব। আমি পরামর্শ দিয়েছিলাম, দাদা হওয়ার চেষ্টা না করতে। বরং দেব হয়েই নতুনভাবে শো চালাতে। দেবের সঞ্চালনায় দাদাগিরি দেখেছি। বেশ ভালো লেগেছে।”