“ভীষণ দৃষ্টিকটু…একটা বাঙালি ঘরের মেয়ে হয়ে…ওরকম একটা প্লাটফর্মে আমার মেয়েকে যদি ওভাবে দেখি, আমার কী ভালো লাগবে?…’, নন্দিনীকে নিয়ে মুখ খুললেন ভরত কল

অভিনেতা ভরত কল

সদ্য বিগ বস বাংলার বাড়ি থেকে বেরিয়ে এসেছেন অভিনেতা ভরত কল। ৫০ দিনের বেশি তিনি এই বাড়িতে ছিলেন। তার এভিকেশনে শুধু ঘরের মানুষ নয়, কেঁদেছেন দর্শকও। এককথায়, নিজের ব্যক্তিত্বে মন জিতে নিয়েছেন তিনি।

বাড়ির বাইরে এসেই ঘরের ভিতরে থাকার অভিজ্ঞতার সাথে সাথে প্রতিযোগী নন্দিনী দত্তের উপর বিরক্তি প্রকাশ করতে দেখা গেল অভিনেতাকে। ভরত কলের হাত ধরেই শুরু হয়েছিল নন্দিনীর অভিনয় যাত্রা। রাজবীরের সাথে নন্দিনীর সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলতে দেখা যায় বর্ষীয়ান অভিনেতাকে।

রাজবীরের সাথে  নন্দিনীর সম্পর্ক নিয়ে ভরত কল জানান, ‘ফেক ফেক! পুরোটাই ‘মিথ্যে। আমার কাছে যেটা দৃষ্টিকটু সেটা হচ্ছে ও তো বাংলার মেয়ে। বাঙালি মেয়ে। বাড়ি ফিরতে হবে। আত্মীয় স্বজন আছে। কাল এরকম একটা প্ল্যাটফর্মে যদি আমি আমার মেয়েকে ওভাবে দেখি, আমার কী ভালো লাগবে! খেলার জায়গায় তুমি খেলবে। আর প্রেম করার জায়গায় ওই লেকে বা মাঠে, তুমি প্রেম করবে। দুটোকে আলাদা রাখাটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় এটা টেকার প্রেম না।’

ভরত কল আরও জানান, ‘অবশ্যই এটা শো-এর জন্য। এভাবে প্রেম হয় নাকি। চিনলই না একটা মানুষকে। কার কী পছন্দ-অপছন্দ জানলই না। এক খাটে শোয়া মানেই কি সম্পর্ক?’

Previous article50+ অবসাদ ও ক্লান্তি নিয়ে উক্তি । Depression and Tiredness Quotes
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।