
শুটিং চলাকালীন আচমকাই দুর্ঘটনা ঘটে অভিনেতা অমিতাভ বচ্চনের। আপাতত সুস্থ হতে কয়েকদিন বিশ্রাম নিতে হবে তাকে। সমাজমাধ্যমে অমিতাভ লিখেছেন, “আমাকে ক্ষমা করবেন। চিকিৎসকেরা আমাকে কয়েক দিন বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন। তাই আপাতত কিছু লিখতে পারছি না…।” কি হয়েছে অভিনেতার? কি জানালেন চিকিৎসক?
জানা যাচ্ছে, চলতি মাসের শুরুতে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি পর্বে করতে গিয়ে ঘটে যায় বিপদ। শুটিং চলাকালীন পড়ে গিয়ে চোট লাগে অভিনেতা। ৮৪ বছর বয়সে এরকম চোট লাগার জন্য চিকিৎসক সম্পন্ন বিশ্রামের পরামর্শ দিয়েছেন তাকে।
অমিতাভ বচ্চন জানিয়েছেন, “সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আমি আমার কথা বলি। কিন্তু আজ আমার হাঁটুতে চোট লেগেছে। গতকাল শুটিং চলাকালীন পা পিছলে পড়ে গিয়েছিলাম। তাতেই হাঁটুতে চোট লাগে।”
কথা বলার সময় বাঁ হাঁটুর দিকে ইঙ্গিত করেন অভিনেতা। স্বাভাবিক এই বয়সে এসে সকলেই অভিনেতাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে গোটা স্টুডিয়ো। তবে চোট গুরুতর নয় বলে তাঁদের আশ্বস্ত করেন অমিতাভ।
প্রসঙ্গত, কিছুদিন আগে অস্ত্রোপচার, আইসিইউ এবং সুস্থ হয়ে ওঠার কঠিন যাত্রা নিয়ে লিখেছিলেন বিগ বি।
