‘চিরদিনই তুমি যে আমার’ আর সিরিয়ালের মধ্যে নেই…এত টালমাল আমি কোনও সিরিয়ালে…সংসারে ঝগড়া হয়…’, মুখ খুললেন ছোটপর্দার কিঙ্কর ওরফে অভ্রজিৎ চক্রবর্তী

চিরদিনই তুমি যে আমার

জি-বাংলার অন্যতম জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জিতু কমল এবং অভিনেত্রী শিরীন পাল। দেখতে দেখতে এক বছর পার করেছে এই মেগা। তবে এই মেগা ধারাবাহিক বাংলা টেলিভিশনের চর্চার সবার ওপরে কারণ প্রতিনিয়ত এই ধারাবাহিক ঘিরে তর্ক-বিতর্ক জড়িয়ে থাকে যা আগে কোনও ধারাবাহিক ঘিরে হয়নি।

যেমন জনপ্রিয়তা, প্রশংসা তেমনি সমালোচনা। তবে সবকিছু পিছনে ফেলে ধারাবাহিক ঘিরে দর্শকের মাতামাতি চোখে পড়ার মতো। এমনকি ধারাবাহিক বন্ধের খবরও মিলছে, যদিও চূড়ান্ত কোনও ঘোষণা এখনো হয়নি। ধারাবাহিকের প্রযোজনার সাথে মাঝেমধ্যেই চ্যানেল মতবিরোধ হচ্ছে। ধারাবাহিকের দর্শকেরা আঙুল তুলছেন এসভিএফ প্রোডাকশনের উপর। শোনা যাচ্ছে, ইচ্ছাকৃত গল্পের মান নষ্ট করছেন নির্মাতারা। এই নিয়ে চলছে তর্কবিতর্ক। তার মাঝেই আচমকাই ইঙ্গিতপূর্ণ পোস্ট ধারাবাহিকের আরেক অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীর। যাকে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে কিংকর চরিত্রে দেখা যাচ্ছে।

অভিনেতা নিজের ফেসবুকে পোস্টে কিঙ্করের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটা আর সিরিয়ালের মধ্যে নেই, এটি একটি আবেগ বলতে পারেন, আমার দীর্ঘ অভিজ্ঞতা অভিনয় জীবনে এত টালমাল আমি কোনও সিরিয়ালে দেখিনি, এক সংসারে মতবিরোধ হবেই, কিন্তু ভাবুন একটা বছর সংসার তো হল, আপনাদের সাথে আমাদের, প্রত্যেকটি চরিত্র আর্য, অপর্ণা, সতু, সুমি, রাজলক্ষ্মী, মানসী, অর্ক এবং বাকি প্রত্যেক সদস্য জান প্রাণ দিতে পেরেছে আপনাদের জন্য, আমি সত্যিই কৃতজ্ঞ সমস্ত ফ্যানস, দর্শকদের জন্য, সংসারে ঝগড়া হয় মিটেও যায় কিন্তু সংসার ভাঙে কি? কুর্নিশ আপনাদের অনেক ভালোবাসা, পাশে থাকবেন। ইতি আপনাদের কিংকর।”