আচমকাই অসুস্থ পৌষালী ব্যানার্জি! তড়িঘড়ি ভর্তি হাসপাতালে, হঠাৎ কী হল গায়িকার?

পৌষালী বন্দ্যোপাধ্যায়

গানের জগতে একের পর এক খারাপ খবর! আচমকাই অসুস্থ গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায়। গতকাল অর্থাৎ মে দিবসের দিন রাত ১২টায় তড়িঘড়ি গায়িকাকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। হঠাৎ কি হয়েছে পৌষালীর? এখন কেমন আছেন গায়িকা?

খবরটি সামনে আসতেই উদ্বিগ্ন তার সহকর্মী সহ কাছের মানুষরা। হাসপাতালে গায়িকার সাথে রয়েছেন তার স্বামী পারিজাত। গায়িকার শারীরিক অবস্থা সম্পর্কে আজকাল ডট ইন এর কাছে মুখ খোলেন গায়িকার স্বামী। পারিজাত জানান, “পৌষালী অসুস্থ৷ তবে তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়৷ রুটিন চেক আপের জন্যই গায়িকাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷”

অসুস্থ হলেও তেমন মারাত্মক কিছু হয়নি গায়িকার। খবরটি পেয়ে আশ্বস্থ হলেন গায়িকার অনুরাগীরা। বাংলার মাটির গানের জন্যই বিখ্যাত পৌষালী৷ তাঁর কণ্ঠে লোকগান দর্শক শ্রোতারা ভালবাসেন৷ তাঁর গানেও বারবার উঠে আসে মাটির টান। জি বাংলার ‘সারেগামাপা’ অনুষ্ঠানের হাত ধরেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন গায়িকা। বর্তমানে সেই অনুষ্ঠানের বিচারক হিসাবেও দেখতে পাওয়া যায় পৌষালীকে।