
একসময় দর্শক তাকে চিনতেন না কিন্তু ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক যেন রাতারাতি তার জীবন পাল্টে দিয়েছে। সন্তু চরিত্রে তার অভিনয় মন জিতে নিয়েছেন দর্শকদের। পেয়েছেন প্রচুর ভালোবাসা। তিনি হলেন সকলের প্রিয় অভিনেতা তন্ময় মজুমদার।
‘সন্তু’র মতো চরিত্রে ভীষণ মজার সাথে কাজ করেছেন। তার কাছে চরিত্র কত বড় গুরুত্বপূর্ণ নয়, দর্শকের আত্মতৃপ্তিই বড়। গত একমাস ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছে না। তাই দর্শকের নতুন চমক দিতে এবার প্রস্তুত তিনি।
সন্তুর ভূমিকা আপাতত শেষ। এবার নতুন অবতারে দর্শক তাকে দেখবেন। স্টার জলসার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’-এ দেখা যাবে তাকে। নিজেই সেই খুশির খবর ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সবচেয়ে আকর্ষণীয় বিষয় এই মেগায় তার চরিত্রের নাম ‘তন্ময়’।
এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে তন্ময় জানান, , ‘খুব ইন্টারেস্টিং একটা গল্প। যে কারণে গল্প শুনেই ভালোলেগে যায়। তবে এটুকু বলতে পারি, সন্তুর থেকে তন্ময় একেবারে আলাদা। ডিটেলস এখনই বলতে না পারলেও চরিত্রটা দিনে দিনে আরও বেশি করে দর্শকের মন কেড়ে নেবে।’
তবে সন্তু চরিত্রে ভালোবাসায় অভিনেতা আপ্লুত। তন্ময় জানিয়েছেন, ‘যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, আশা করি এই ধারা এই ধারাবাহিকের ক্ষেত্রেও একই ভাবে বজায় থাকবে।’
