শাড়ি পরে ঝুড়ি হাতে ছোট্ট খুদেকে চিনতে পারছেন? বর্তমানে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী, এক সন্তানের মা তিনি

ঋদ্ধিমা ঘোষ

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তারকাদের ছোটবেলার ছবি ভাইরাল হয়। পুরোনো সেই ফ্রেমের আড়ালে লুকিয়ে থাকা চেনা মুখগুলোকে খুঁজে বার করার এক আলাদা আনন্দ রয়েছে। সম্প্রতি তেমনই এক পুরোনো ছবি নেটপাড়ায় তুমুল সাড়া ফেলেছে। লাল- সবুজ শাড়ি পরে ঝুড়ি হাতে ছোট্ট মেয়েটি বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। ছোট ও বড় দুই পর্দাতেই কাজ করছেন দাপটের সঙ্গে। চিনতে পারছেন কে এই অভিনেত্রী?

নিজের ছোটবেলাকার ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখলেন, ‘যখন আমি ছোট্ট ছিলাম… না দাঁড়াও, আমি এখনও এমন করি। আমি এখনও এরকম সেজেগুজে খেলতে ভালবাসি।’

ছোটবেলার সেই মেয়েটি এখন বাঙালির স্টাইল আইকন। এখনো মুখে সেই মিষ্টি হাসি। কিন্তু এখন আর দেখতে ছোটবেলার মতো নেই, অনেক পরিবর্তন হয়েছে। গোলগাল চেহারার সেই খুদে এখন ছিপছিপে ফিগারে সবার নজর কাড়ে পর্দায় কিংবা সোশ্যালে।

ব্যোমকেশের সত্যবতী হয়ে দর্শকের অনেক ভালোবাসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। ২০১৭ সালে বিয়ে করেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে। এবার আন্দাজ করতে পারছেন কে এই অভিনেত্রী? ইনি হলেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ।

ঋদ্ধিমা ঘোষ