
বাংলা টেলিভিশন জগতের যথেষ্ট অভিজ্ঞ অভিনেতা সুব্রত গুহ রায়। বহু বছর ধরেই ধারাবাহিক থেকে শুরু করে সিনেমা ও অয়েব সিরিজে চুটিয়ে কাজ করেছেন অভিনেতা। এই মুহুর্তে তিনি ‘পরিণীতা’ ধারাবাহিকের দাদু। পাশাপাশি স্টার জলসার ‘গঙ্গা’ ধারাবাহিকেও কাজ করছেন অভিনেতা। তবে আচমকাই অভিনেতার ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়ে হইচই নেটপাড়ায়। তাহলে কি আর ধারাবাহিকে দেখা যাবে না অভিনেতাকে?
শোনা যাচ্ছে, আসন্ন বিগ বস বাংলার নতুন সিজনে নাকি প্রতিযোগী হিসিবে দেখা যেতে পারে সুব্রত গুহ রায়কে। খবরটি সামনে আসার পর থেকেই মন খারাপ ‘পরিণীতা’ ভক্তদের। তবে এই গুঞ্জনের মাঝে অভিনেতার কাছে বিষয়টি জানতে চাওয়া হলে অভিনেতা সরাসরি কোন নিশ্চিত উত্তর দেননি। বরং হেসে উরিয়ে দিয়ে জানিয়েছেন, তিনি নাকি বিগ বস বাংলায় যাচ্ছেন না।
তবে অভিনেতার উত্তরে যথেষ্ট ধোঁয়াশা থেকে যাওয়ায় অনেকেরই ধারনা, হয়ত চমক হিসিবে বিষয়টি আপাতত গোপন রাখতে চাইছেন অভিনেতা। যদিও এই বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।
শেষ পর্যন্ত অভিনেতাকে বিগ বস -এর ঘরে দেখতে পাওয়া যায় কিনা তার উত্তর মিলবে শোয়ের আনুষ্ঠানিক ঘোষণার পরেই।
