
আগস্ট মাসেই শুরু হচ্ছে বাংলার মহারাজের হাত ধরে জনপ্রিয় শো নতুন সিজেন ‘বিগ বস বাংলা’। এই ঘরে বন্দী হতে চলেছে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী থেকেন ইনফ্লুয়েন্সাররা। উঠে এসেছে একাধিক নাম। আবার অনেকে এই শোয়ে প্রস্তাব ফিরিয়েছেন।
বেশ কিছুদিন ধরে ‘বাংলা বিগ বসে’র সাথে নাম জড়াচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তীর। গোমাংস কাণ্ডের পর থেকেই ভালো-মন্দের চর্চায় উঠে আসে তার নাম। বলাই বাহুল্য, ইনফ্লুয়েন্সার হিসাবে তুমুল জনপ্রিয় সায়ক। আর সেই সুবাদে নাকি সৌরভ গাঙ্গুলির বাড়িতে প্রতিযোগী হিসাবে যাওয়ার আমন্ত্রণ পত্র এসেছে সায়কের কাছে। এই গুঞ্জন কতটা সত্য? অবশেষে ফাঁস হল সংবাদ প্রতিদিন ডিজিটাল-পেজে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তথ্য অনুযায়ী তাড়া খবর নিতে যোগাযোগ করেছিলেন অভিনেতার সাথে। এই সংবাদমাধ্যমকে সায়ক চক্রবর্তী জানিয়েছেন, “ভালো কিছু ঘটতেই পারে। তবে এখনই কিছু বলতে চাইছি না। একটু ধৈর্য ধরুন, কারণ সবুরে মেওয়া ফলে…!” অর্থাৎ স্পষ্ট সায়ক এক্ষণই কিছু বলে রাজী নন। তবে নিঃসন্দেহে বলাই যায়, এই ঘরে সায়ক যদি পা রাখেন তাহলে টিআরপি তরতর করে বাড়বেই।
