২০২৫ সালে প্রথম সন্তানের বাবা হয়েছিলেন। ফের আবারও খুশির খবর ভাগ করে নিলেন তার অনুরাগীদের সাথে। জন্মাষ্টমী দিন ফের দ্বিতীয় সন্তান হওয়ার সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন অভিনেতা।
তেলেগু বিগ বস খ্যাত এবং তেলেগুর জনপ্রিয় টেলিভিশন তারকা দম্পতি অভিনেতা রোহিত সাহনি ও অভিনেত্রী মেরিনা সাহনির ঘর আলো করে এলো কন্যা সন্তান। প্রথম কন্যা সন্তানের এক বছরের মাথায় দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন মেরিনা। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া গোটা পরিবারে।

রোহিত সেই সুখবর শেয়ার করতেই পোস্টে শুভেচ্ছার বন্যা। একটি কার্ডের মাধ্যমে অভিনেতা জানান, “আর এখন… আমরা চারজন হলাম। এই জন্মাষ্টমীতে, ছোট্ট কৃষ্ণ আমাদের জন্য পাঠালেন এক পরম আশীর্বাদ—একটি কন্যাসন্তান, যে আমাদের পৃথিবীকে পূর্ণতা দিল। আমাদের সেই ছোট্ট ‘অলৌকিক উপহার’টি এসে গেছে…এখন আমরা চারজন!”
View this post on Instagram
