বাড়ির ছাদ থেকে পড়ে মারাত্মক দুর্ঘটনার কবলে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, ঠিক কি হয়েছে অভিনেতার?

সলমন ইউসুফ

টেলিভিশন দুনিয়ায় আচমকাই বড় দুঃসংবাদ। বাড়ির ছাদ থেকে পড়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে জনপ্রিয় অভিনেতা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। এমনকি বড় অস্ত্রোপচার হয়েছে অভিনেতার। তবে এই দুর্ঘটনা কোনও সিনেমার শুটিংয়ের সময় ঘটেনি। বরং ঘুড়ি ওড়াতে গিয়ে ১৩ ফুট উঁচু ছাদ থেকে নীচে পড়ে যান অভিনেতা। এত উঁচু থেকে পরে যাওয়ায় শরীরের একাধিক হাড় ভেঙেছে অভিনেতার।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা? দুর্ঘটনার বিবরণ দিতে গিয়ে অভিনেতা বলেন, “আজকালকার বাচ্চারা সারাক্ষণ মোবাইল আর আইপ্যাড নিয়ে মেতে থাকে। তাই ভাবলাম ওদের একটু বাইরের খেলাধুলো শেখাই, ঘুড়ি ওড়ানো শেখাই। সেই উদ্দেশ্যেই ছেলেমেয়েদের নিয়ে ছাদে উঠেছিলাম। কিন্তু আচমকাই অসাবধানতাবশত পা হড়কে ১৩ ফুট ওপর থেকে নিচে পড়ে যাই। আমার হাত ও শরীরের বেশ কিছু অংশের হাড় ভেঙে গিয়েছে।”

মারাত্মক চোট পেয়ে অসুস্থ টেলিভিশনের জনপ্রিয় মুখ সলমন ইউসুফ। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ নামক রিয়্যালিটি অনুষ্ঠান থেকেই সলমানের জনপ্রিয়তা। জনপ্রিয় এই নাচের অনুষ্ঠানের প্রথম সিজ়নের বিজয়ী ছিলেন সলমন। তার পর একাধিক নাচের রিয়্যালিটি অনুষ্ঠানে বিচারক হিসাবে দেখা গিয়েছে তাঁকে। এ ছাড়াও রেমো ডি’সুজ়া পরিচালিত ‘এবিসিডি’ ছবির দুটি ভাগেই দেখা যায় তাকে।

আপাতত গুরুতর চোট পাওয়ায় আপাতত বেশ কিছুদিনের জন্য নাচ এবং লাইট -ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে পুরোপুরি বিরতি নিতে হচ্ছে তাকে। তবে ভক্তদের আশ্বস্ত করে সলমন জানিয়েছেন যে, বড় অস্ত্রোপচার হলেও চিন্তার কোনও কারণ নেই। মাসখানেকের বেড রেস্ট এবং নিয়মিত ফিজিওথেরাপি করলেই তিনি আবার আগের মতো সুস্থ হয়ে উঠবেন। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য এবং আরোগ্য কামনা করে বার্তা পাঠানোর জন্য অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নৃত্যশিল্পী।

সলমন ইউসুফ