
বাংলা ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন যারা অভিনয় জগতে আসার আগে অনেক কম্প্রমাইজ করে থাকেন। অনেকে আবার বদলে ফেলেন নিজের নামও। তাদের মধ্যেই একজন হলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি পেজ থ্রি পাতায় উঠে এসেছেন তিনি। দিদ নাম্বার ওয়ান থেকে বাদ পড়ার পরেই চর্চায় রয়েছেন। এমনকি অভিনেত্রীর কিছু মন্তব্য ঘিরেও শুরু হয়েছে কটাক্ষ। অভিনয় জগতকে যখন বিদায় জানিয়েছিলেন সেই সময় তাকে আপন করে নিয়েছিল জি-বাংলার গেম শো ‘দিদি নাম্বার ওয়ান’। এই শোয়ের হাত ধরে তার ক্যারিয়ারে দ্বিগুণ জনপ্রিয়তা মেলে। তবে দীর্ঘ যাত্রার পর সেই শো হাতছাড়া।
অভিনয় জগতে এখন আর তার ফেরার ইচ্ছে নেই। তবে একদিন এই অভিনয়ের জন্যই নিজের নাম পাল্টে ফেলেছিলেন অভিনেত্রী। জানেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি? চলুন আজ সেই গল্পই শেয়ার করে নেব আপনাদের সাথে।
মিস ক্যালকাটা হয়ে মডেলিং জগতে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন রচনা। আর সেখান থেকে মেলে অভিনয়ের সুযোগ। পরিচালক সুখেন দাসের ছবিতে প্রথম অভিনয়ের ডাক পান তিনি। অভিনেত্রী আসল ঠিক পছন্দ হয় না পরিচালকের। ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হতে গেলে প্রয়োজন সুন্দর নামের। সেই সময় সুখেন দাস অভিনেত্রীর নাম বদলে রাখেন রচনা বন্দ্যোপাধ্যায়। রচনার আসল নাম ছিল ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। অভিনয়ের জন্যই নিজের নাম বদলাতে বাধ্য হন অভিনেত্রী। আজ বাংলার ঘরে ঘরে ঝুমঝুম নয়, বরং রচনা বন্দ্যোপাধ্যায় হিসাবেই তিনি পরিচত।
