টলিপাড়ায় ফের বিচ্ছেদ! দীর্ঘ ১১ বছরের সম্পর্কে ইতি টানলেন জনপ্রিয় জুটি, অবশেষে ফাঁস হল আসল সত্যি

ফের বিচ্ছেদের গুঞ্জন টলিপাড়ায়। টলিপাড়ায় গত কয়েক দিন ধরেই ফিসফাস চলছিল অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে। তাঁদের প্রেম কি নাকি ভাঙনের পথে? তবে কি দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কে এবার চিড় ধরল?

একসময় পর্দার জনপ্রিয় জুটি বনি-কৌশানীকে বাস্তব জীবনেও আদর্শ প্রেমিক জুটি হিসেবেই দেখতেন অনুরাগীরা। একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তাঁদের ঘনিষ্ঠতা ছিল সকলের নজরে। শুরু থেকেই নিজেরদের সম্পর্কের কথা জানিয়েছিলেন সকলকে। জন্মদিন থেকে শুরু করে প্রিমিয়ার কিংবা বিভিন্ন অনুষ্ঠানে একে অপরের পাশে দেখা যেত তাদের।

কিন্তু সম্প্রতি তাঁদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কৌশানী আসার পর বনি সেখান থেকে বে’রিয়ে যান বলে খবর। এরপরই তাঁদের সম্পর্ক নিয়ে নানা জ’ল্পনা ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছে প্রায় তিন সপ্তাহ ধরে নাকি কথা বলছেন না বনি ও কৌশানী। এমনকি এই মুহূর্তে তাঁরা আর প্রেমের সম্পর্কে নেই বলেও মনে করছেন অনেকে। তবে আদতেও বনি-কৌশানির ১১ বছরের সম্পর্কে ইতি পড়েছে, নাকি সাময়িক দূরত্ব বেড়েছে তা নিয়ে বনি-কৌশানি কাউকেই কোন মন্তব্য করতে জানা যায়নি।

বনি-কৌশানির সম্পর্কের টানাপোড়েনের মাঝেই পরিচালক শিবপ্রসাদ মুখার্জির সাথে কৌশানির সম্পর্ক নিয়েও অনুরাগী মহলে শুরু হয়েছে জোর চর্চা। যদিও এই বিষয়টি নিয়ে বনি বা কৌশানী কেউই এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

বনি কৌশানি