
অনেক অল্প বয়সে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর সাথে ঘর বেঁধেছিলেন মিঠু চক্রবর্তী। তখন থেকেই শাশুড়ি মাকে বন্ধুর মতই পেয়েছিলেন তিনি। কখনও মনোমালিন্য হলে স্বামীর কাছে নালিশ জানাতেন না বরং শাশুড়ি বৌমা মিলে নিজেরাই বিষয়টি ঠিক করে নিতেন। একটা সময় এমনও হয়েছিল, মেয়ে পাপিয়ার থেকে বেশি বৌমা মিঠুকে বিশ্বাস করতেন সব্যসাচী চক্রবর্তীর মা।
দেখতে দেখতে ১০ বছর হয়ে গেল শাশুড়ি মাকে হারিয়েছেন মিঠু চক্রবর্তী। আজও মায়ের স্মৃতি আগলে রেখেছেন অভিনেত্রী। এমন একজন বন্ধুকে তিনি মিস করেন যিনি শ্বশুর বাড়িতে সব সময় আগলে রাখতেন তাকে। তাই শাশুড়ি মায়ের ১০ বছর মৃত্যুবার্ষিকীতে আরও একবার স্মৃতির পাতা উল্টে দেখলেন অভিনেত্রী।
শাশুড়ি মায়ের সাথে পুরনো দিনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন মিঠু যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, কখনো নাতবউয়ের সঙ্গে কখন আবার নাতিদের সঙ্গে বসে তার মা। পোস্টে মিঠু লেখেন, ভালো আছি, ভালো রেখো, তোমার আশীর্বাদ যেন এই ঠিকানায় সবসময় পাই মা।
স্বামী সব্যসাচী চক্রবর্তী নিখাদ ভালো মানুষ হলেও তিনি তেমনভাবে রোমান্টিক মানুষ নয় তাই নিজের না বলা কথা সব সময় শাশুড়ির সঙ্গেই শেয়ার করতেন মিঠু। এমনকি দুই ছেলের দায়িত্ব অনেকটাই সামলাতেন শাশুড়ি মা।

