
অভিনেতা নীল সুজন মুখোপাধ্যায়কে হয়তো বাংলা টেলিভিশনের সকলেই চেনেন। থিয়েটার মঞ্চ, ছোট পর্দা থেকে বড়পর্দা দাপিয়ে কাজ করেছেন অভিনেতা। নিজের অভিনয় গুণেই দর্শকের কাছে প্রচুর ভালোবাসা পেয়েছেন তিনি। ব্যাক্তিগত জীবনে স্ত্রী অভিনেত্রী নিবেদিতা মুখোপাধ্যায়ের সাথে ঘর বেঁধেছেন অভিনেতা। তাদের একটি ছেলেও আছে। স্ত্রীয়ের কাছে অভিনেতা একজন আদর্শ স্বামী হলেও বাবা হিসেবে ছেলেকে নিয়ে ভীষণই আক্ষেপ অভিনেতার।
পর্দায় কড়া বাবা চরিত্রে অভিনয় করলেও বাস্তবে সন্তানকে মানুষ করা নিয়ে অভিনেতার গলায় আক্ষেপের সুর। একবার এক সংবাদমাধ্যমের সাক্ষাতকারে অভিনেতা জানান, ‘পর্দায় আলোর বাবার সঙ্গে বাস্তবে তার এতটুকুও মিল নেই। বরং বাস্তবে তিনি বাবা হিসাবে একেবারেই কড়া নন। কড়া না হওয়ার জন্য অনেক কথা শুনতে হয় অভিনেতাকে”।
নীল মুখোপাধ্যায় আরও জানান, “একদমই ছেলের উপর কিছু চাপিয়ে দেন না তিনি। ছেলেই বরং বেশি শাসন করে তাকে। বাবার নাকি বেশিরভাগ কথাই শোনে না তার ছেলে”। অভিনেতার মতে, “আসলে আজকের জেনারেশন নিজেদের একটা চিন্তার জগৎ তৈরি করে। অনেক সময় তারা ভুল করে ফেলে, আর সেগুলিই সাবধানতা অবলম্বন করার কথাই বলি ছেলেকে।’
Source: bangla . hindustantimes
