শরীরে ক্যানসারের যন্ত্রণা! ‘হাসপাতালে কান্নায় ভেঙে পড়ি…’, ক্যানসারে আক্রান্ত সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী

রাজশ্রী দেশপান্ডে

ক্যানসারের মত মারণ রোগে আক্রান্ত হয়ে জীবনযুদ্ধে প্রতি মুহুর্তে লড়াই চালিয়ে যাচ্ছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে সহ্য করেছেন অসহ্য যন্ত্রণা। সম্প্রতি অস্ত্রোপচার নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

ক্যানসারের খবর প্রথম বার শুনে কী অবস্থা হয়েছিল অভিনেত্রীর। অভিনেত্রী জানিয়েছিলেন, “মনে আছে, স্তন ক্যানসারের কথা যখন জানতে পারি, তখন আমি একা। একাই হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়ি। আমি শক্ত থাকতে পারিনি।”

রাজশ্রী লিখেছেন, ‘আমার ক্ষতচিহ্নগুলো আমার বেঁচে থাকার গল্প বলে। প্রতিটি ক্ষতচিহ্নই মনে করিয়ে দেয় যে আমি লড়াই করেছি, আমি টিকে থেকেছি এবং আমি জিতেছি। স্তন ক্যান্সারের ক্ষতচিহ্ন কিন্তু রয়ে গিয়েছে। কিন্তু তা আমার আত্মাকে কখনও স্পর্শ করতে পারেনি। যে নারী তাদের মনের জোর হারাচ্ছেন, আমি তাদের আবার উঠে দাঁড়ানোর কথা বলতে চাই। আপনারা অত্যন্ত সুন্দর, এবং এই ক্ষতচিহ্নগুলো আসলে ক্ষতচিহ্ন নয়, বরং সাহসের মুকুট।’ আপাতত অভিনেত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। অস্ত্রোপচারও সফল হয় অভিনেত্রীর।

২০১২ সালে ‘তালাশ’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন অভিনেত্রী রাজশ্রী দেশপান্ডে। এরপর একের পর এক জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করতে দেখা যায় রাজশ্রীকে।

 রাজশ্রী দেশপান্ডে

Previous article50+ সৌন্দর্য নিয়ে উক্তি । স্ট্যাটাস । ক্যাপশন
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।