সারেগামাপা বিচারক নয়, এবার নতুন অবতারে ফিরছেন ইমন চক্রবর্তী?

ইমন চক্রবর্তী

জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা এবার নাকি অন্য ধারায়। এমনটাই শোনা যাচ্ছে টেলিপাড়ার অন্দরমহলে। এতদিন ইমন চক্রবর্তীকে আপনারা দেখে এসেছে গায়িকা এবং বিচারক হিসাবে। সারেগামাপা’র বিচারক আসনে বসে দর্শকের মন জিতেছেন।

গায়িকার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। তবে এবার নাকি নন-ফিকশনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে। যদিও এই নিয়ে একটি শব্দও খরচ করতে রাজী নন গায়িকা। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, শুক্রবার নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একটা ছবি পোস্ট করেন সমাজ মাধ্যমে। যা দেখে বোঝা যায় কোনও নন-ফিকেশন শো আস্তে চলেছে আর অতিথি হিসাবে সেই মঞ্চে পা রাখবেন সায়ন্তিকা।

তবে এদিনে ইমন আর সায়ন্তিকা মুখোমুখি দেখা যায়। তারপরেই অন্দরমহলের খবর বলছে সেই নন-ফিকেশন শোয়ের সঞ্চালিকার দায়িত্ব সামলাবেন ইমন। যদিও অফিশিয়ালি এই বিষয়ে কোনও আপডেট পাওয়া যায়নি। এমনকি কি ধরণের নন – ফিকেশন শো হতে চলেছে তাও জানা যায়নি।