
এই মুহুর্তে ‘পরিনীতা’ ধারাবাহিকের রায়ান চরিত্রে অভিনয় করে দর্শকের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন উদয় প্রতাপ সিং। অন্যদিকে তেমন তার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। সম্প্রতি নিজের জীবনের এক গোপন অধ্যায়ের কথা শেয়ার করলেন অভিনেতা। ভালোবাসার মানুষ অনামিকা চক্রবর্তীকে বিয়ে করলেও জানেন কি অনামিকার আগেও উদয়ের জীবনে এসেছিল প্রেম। কে সেই প্রেমিকা?
এবার ক্যামেরার সামনেই নিজের প্রথম ভালোবাসার নাম প্রকাশে আনলেন উদয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের জীবনের প্রথম প্রেমের গল্প করতে গিয়ে উদয় জানান স্কুলজীবনেই তাঁর জীবনে প্রথম প্রেম এসেছিল। আর তাঁর সেই প্রথম ভালোবাসার মানুষের নাম ছিল শ্রীতমা। সময়ের নিয়মে সেই স্কুলজীবনের প্রেম আজ অতীত হলেও, মনের এক কোণে যে শ্রীতমা সমস্ত স্মৃতি আজও অমলিন, তা উদয়ের কথাতেই বেশ স্পষ্ট।
শৈশবের গণ্ডি পেরিয়ে কৈশোরে পা রাখার সেই দিনগুলোতে শ্রীতমার প্রতি গড়ে ওঠা ভালো লাগা কীভাবে তাঁর জীবনকে রাঙিয়ে তুলেছিল, সেই গল্পই সকলের সাথে ভাগ করলেন উদয়। তবে কোন কারনে উদয়ের সেই ভালবাসা পুর্ণতা না পেলেও অভিনেতার জীবনে অনামিকা এসে তা সমস্তটাই পূরণ করেছে। স্ত্রী অনামিকার সঙ্গে সুখী দাম্পত্যে রয়েছেন উদয়।
