
বাবা আবির চট্টোপাধ্যায় টলিউডের প্রথম সারির অভিনেতা। কিন্তু তার মেয়ে ময়ূরাক্ষীকে চেনেন না অধিকাংশ মানুষ। অনেকে তো জানেনই না আবির চট্টোপাধ্যায় আর নন্দিনীর একটি মেয়েও আছে। গত বছর দোলে মেয়ের আবির মাখা মুখের ছবি সামনে এনেছিলেন আবিরের স্ত্রী নন্দিনী।
টলিউডে আবিরের সিনেমার এত বড় বড় ইভেন্টে স্ত্রীকে দেখা গেলেও মেয়েকে কেন দেখা যায় না? আবির বরাবর নিজের ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে মেয়ে ময়ূরাক্ষী কে নিয়ে আবির জানিয়েছিলেন, আমি মেয়ের সঙ্গে খুব বেশি ফিল্মি পার্টি বা জনসমক্ষে যাই না কারণ কারণ আমি চাই না আমার মেয়ে প্রয়োজনের চেয়ে বেশি মনোযোগ পাক। মেয়ে কারণ মেয়ের কোনও অসুবিধা হলে সেটা আমার মেনে নেওয়া অসম্ভব হবে। মেয়েকে নিয়ে যদি একান্তই কোথাও যেতে হয় তাহলে অনেক ভেবেচিন্তে তবেই সেখানে একসাথে যাই যার কারণে পারিবারিক কোনও অনুষ্ঠানেও একসঙ্গে যাওয়া হয় না।
আবিরের সেই মন্তব্যের পর এবার মুখ খুললেন ময়ূরাক্ষীর দিদা ওরফে আবিরের মা রুমকি চ্যাটার্জী। দীর্ঘদিন পর ‘কমলা নিবাস’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী।
শুটিং ফ্লোরে কাজের ব্যস্ততার আর সাফল্যের বাইরেও তাঁর হৃদয়ের বড় অংশ জুড়ে রয়েছে তাঁর নাতনি ময়ূরাক্ষী চ্যাটার্জী। রুমকি চ্যাটার্জী জানান, “ওটা আমার ভিটামিন, সারাদিনে চাই-ই চাই!” দিনের শেষে সব কাজ শেষ করে নাতনির সঙ্গে সময় কাটানোই তাঁর কাছে সবচেয়ে বেশি আনন্দের। ছোটবেলায় ময়ূরাক্ষী পর্দায় পরিবারের সদস্যদের দেখে বিশেষ প্রতিক্রিয়া না দেখালেও, এখন অভিনেতা দেবকে পর্দায় দেখলে সে বেশ আনন্দিত হয়ে ওঠে। কাজের জগত আর পারিবারিক ভালোবাসার এই সুন্দর ভারসাম্যই যেন রুমকি চ্যাটার্জীর জীবনের অন্যতম বড় সুখ।
