ফের রহস্যমৃত্যু! মাত্র ৩০ বছর বয়সে প্রয়াত সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী, শোকের ছায়া ছোটপর্দার জগতে

অভিনেত্রী সঞ্চিতা উগলে

কিছুদিন আগেই এক জনপ্রিয় ইউটিউবারের মৃত্যু রহস্য গোটা বিনোদন দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল। ফের আবারও বিনোদন জগতে নেমে এলো শোকের ছায়া। এবার মাত্র ৩০ বছর বয়সেই অকালে ঝরে গেল আরও একটি প্রাণ। ছোটপর্দায় ফের জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুরহস্যে ভেঙে পড়েছে সকলে।

প্রয়াত  জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে। সূত্রের খবর, আত্মঘাতী হয়েছেন তিনি। মৃত্যুকালীন বয়স মাত্র ৩০। অকালে অভিনেত্রীর এইভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না কেউ।

রবিবার সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ছয় বছর পূর্ণ হয়েছে। ঠিক সেই দিনই  সঞ্চিতার মৃত্যুর খবর শোকস্তব্ধ গোটা বিনোদন জগত।  স্তব্ধ অভিনেত্রীর পরিবার, বন্ধু, সহকর্মী এবং অনুরাগীরা। পুলিশের সূত্রের মারফত জানা যাচ্ছে, আত্মহত্যার খবর মিললেও, মৃত্যুর আসল কারণ এখনো ধোঁয়াশা।

‘কুমকুম ভাগ্য’ এবং ‘ওয়াগলে কি দুনিয়া’, ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’ মতো নপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি লাভ করেছিলেন সঞ্চিতা। পাশাপাশি ভিকি কৌশল অভিনীত ‘ছাওয়া’ ছবিতে তিনি তারাবাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

অভিনেত্রী সঞ্চিতা উগলে

মৃত্যুর ১৮ ঘণ্টা আগে একটি গানে নাচের রিলও পোস্ট করেছিলেন অভিনেত্রী। আচমকাই এমন কি হল যে অভিনেত্রীকে এরকম সিধান্ত গ্রহণ করতে হল? উত্তর খুঁজছে পুলিশ।