
স্টার জলসার চ্যানেলে আসছে বাংলা বিগ বস। এর আগে দুটো সিজেন বাংলায় সম্প্রচার হলেও বহু বছর বাংলায় এই রিয়্যালিটি শো বন্ধ ছিল। বলিউডে হিন্দি বিগ বস সুপারহিট। ইউটিউবার থেকে বড় বড় তারকারা এই ঘরে বন্দী হয়েছেন বহুবার। তবে বাংলা বিগ বসের জন্য কোনও কোন অভিনেতারা রয়েছে কর্তৃপক্ষের মাথায়?
চলতি সিজেনের বাংলা বিগ বস হোস্ট করছেন সৌরভ গাঙ্গুলি। যদিও দাদা মাত্র দুদিন দেখা দেবেন। শোয়ের প্রোমো সামনে আসতেই আগ্রহ দেখা যাচ্ছে দর্শকের মনে। কারা কারা পেলেন বাংলা বিগ বস থেকে অফার?
প্রথমে তালিকাতেই রয়েছেন, ছোটপর্দার আর্য সিংহ রায় অর্থাৎ অভিনেতা জীতু কমলের কাছে। সদ্য শেষ হয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। আর এবার টেলি পাড়ার অন্দরের খবর, জীতু কমলের কাছে গিয়েছে প্রথম অফার। তাহলে কি এবার নন-ফিকেশনে দেখা মিলবে তার?
জানা গেছে, অফার পেলেও জীতু এই প্রস্তাবে রাজী হননি। প্রথম আলোচনাতেই নাকি ‘না’ বলে দিয়েছেন অভিনেতা। পাশাপাশি মিঠাই ধারাবাহিকে অভিনেত্রী সৌমিতৃষা এবং গায়িকা লগ্নজিতা চক্রবর্তীর কাছে বিগ বস বাংলার অফার যায়। তবে দুজনেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে শোনা যাচ্ছে। কারণ কেউই নিজেকে ঘর বন্দী করতে চাইছেন না ৯০ দিনের জন্য।
এছাড়াও শোনা যাচ্ছে, দেবশ্রী রায়, পায়েল সরকার, সায়ক চক্রবর্তীর মতো কিছু অভিনেতার কাছে প্রস্তাব গিয়েছে ইতিমধ্যে। তালিকায় রয়েছে বাংলা জনপ্রিয় কিছু কনটেন্ট ক্রিয়েটরের নাম। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে টিভির পর্দায় শুরু হয়ে যাবে এও রিয়্যালিটি শো। দেখার বিষয় কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে বাংলার বিগ বস।
