
যিশু আর নীলাঞ্জনার পথ আলাদা হয়েছে অনেক আগেই। নীলাঞ্জনা আর বড় মেয়ে সারা যিশুকে আনফলো করেছে সোশ্যাল মিডিয়ায়। তবে বর্তমানে সারাকে ফলো করেন যিশু। যদিও ছোট মেয়ে জারা প্রথম থেকে বাবাকে ফলোয়ার্স লিস্টে রেখেছেন।
ডিভোর্সের পর থেকে স্বাভাবিকভাবে দুই মেয়েকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। ফের আবারও যিশুর কাছে প্রশ্ন রাখা হয়, দুই মেয়ের সাথে কি সাথে কি কথা হয় তার? এই প্রসঙ্গেই সম্প্রতি প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বললেন অভিনেতা।
যিশু সেনগুপ্ত বলেন, ‘সারা ওর কেরিয়ারে দারুণ কাজ করছে। জারা-র পড়াশোনা চলছে। প্রচুর বড় হয়ে গিয়েছে। কেরিয়ারের দিক থেকে দারুণ করছে সারা। ওকে নিয়ে ভীষণ গর্ব হয় আমার। যোগাযোগ আছে নিশ্চয়ই।’
বিচ্ছেদ হলেও মেয়েদের সঙ্গে যে সু-সম্পর্ক রয়েছে যা যিশুর কথায় স্পষ্ট। এমনকি অভিনেতাকে প্রশ্ন করা হয় তিনি নিজের প্রোডাকশনে সারাকে কাস্ট করেবেন কিনা? উত্তরে অভিনেতা জানান সারা যদি অভিনয় করতে চান তাহলে অবশ্যই ভেবে দেখবেন।
